১৪ জন ভিআইপির জেড প্লাস নিরাপত্তায় রয়েছে ৫৫০ কমান্ডো

ডেজ প্লাস নিরাপত্তার অধীনে থাকা ১৪ জন ভিআইপির জন্য রয়েছে ৫৫০ জন কমান্ডো। এই ১৪ জনের মধ্যে রয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও মায়াবতী।

নয়াদিল্লি, ১১ এপ্রিল : ডেজ প্লাস নিরাপত্তার অধীনে থাকা ১৪ জন ভিআইপির নিরপত্তায় রয়েছে ৫৫০ জন কমান্ডো। এই ১৪ জনের মধ্যে রয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এবং মায়াবতী।

মঙ্গলবার সংসদে বলা হয়, ভিআইপি প্রতি নিরাপত্তায় এনএসজি কমান্ডোর অনুপাত ১: ৩৯। এই ভিআইপিদের জন্য এনএসজি কমান্ডো ২৪X৭ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে।

১৪ জন ভিআইপির জেড প্লাস নিরাপত্তায় রয়েছে ৫৫০ কমান্ডো

কার্গিল যুদ্ধের পর একটি রিপোর্টে ভিআইপি নিরাপত্তা থেকে এনএসডি কমান্ডোদের বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়েছিল। যদিও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত করা হয়নি।

মঙ্গলবার লোকসভায় সরকারের তরফে বলা হয়, ২৯৮ জন ভিআইপি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। যাদের মঝ্যে ২৬ জন ডেজ প্লাস নিরাপত্তার অধীনে রয়েছেন, জেড নিরাপত্তার অধীনে রয়েছেন ৫৮ জন, ওয়াই প্লাস নিরাপত্তার অধীনে রয়েছেন ১৪৪ জন, ওয়াই নিরাপত্তার অধীনে রয়েছেন ২ জন এবং এক্স নিরাপত্তার অধীনে রয়েছেন ৬৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+