সাইক্লোন 'ওখি'-র দাপট থেকে উদ্ধার ৫০০ মৎস্যজীবী, দেখুন সেই উদ্ধারকার্যের দুর্ধর্ষ ভিডিও
সাইক্লোন ওখি-র দাপটে এমনিতেই দক্ষিণ ভারতের একটা বড় অংশ। ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টির জেরে সেখানে মোট ১৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
সাইক্লোন ওখি-র দাপটে এমনিতেই দক্ষিণ ভারতের একটা বড় অংশ। ইতিমধ্যেই প্রবল ঝড় বৃষ্টির জেরে সেখানে মোট ১৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে, রবিবার থেকে তীব্রতা কমতে চলেছে সাইক্লোন ওখি-র। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

এদিকে, এই সাইক্লোনের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একটা বড় অংশ। এদিকে, সাইক্লোনের জেরে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। কেরল ও লাক্ষাদ্বীপের উপকূল অঞ্চলের প্রায় ৫০০ জন মৎসজীবীকে ইতিমধ্যেই উদ্ধার করা গিয়েছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। উদ্ধার হয়েছে ৪ দনের মৃতদেহ। সমুদ্র থেকেও মৎস্যবজীবীদের উদ্ধার করেছে কোস্ট গার্ড-এর কর্মীরা। সেই ঘটনার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশিত হয়েছে।
Indian Coast Guard rescues stranded fishermen off Kerala coast #CycloneOckhi. (Video Source- ICG) pic.twitter.com/7srvpOSnV8
— ANI (@ANI) December 3, 2017
আবহাওয়া দপতর সূত্রের খবর, সাইক্লোনটি এবার উত্তর পশ্চিম দিক বরাবার যেতে শুরু করেছে। ফলে এই সাইক্লোন গুজরাতের দিকে এগোচ্ছে বলে খবর। ইতিমধ্যেই কেরল সরকার মৃত মৎসজীবীদের পরিবার ১০ লাখ টাকা ও আহতদের পরিবার পাবে ২০, হাজার টাকা করে ক্ষতিপূরণ। মনে করা হচ্ছে কেন্দ্র এই সাইক্লোনের প্রেক্ষিতে আর্থিক সাহায্য ঘোষণা করবে খুব শিগগিরি।












Click it and Unblock the Notifications