উত্তরপ্রদেশে জারি হচ্ছে 'এসমা'! প্রবল প্রশাসনিক দুর্যোগের আশঙ্কা
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজকর্মের প্রক্রিয়ার নিয়ে মঙ্গলবারই পুরুলিয়ার সভায় তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তৃণমূল সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনায় মুখর ছিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজকর্মের প্রক্রিয়ার নিয়ে মঙ্গলবারই পুরুলিয়ার সভায় তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তৃণমূল সরকারের একাধিক পদক্ষেপের সমালোচনায় মুখর ছিলেন তিনি। তবে এবার যোগী রাজ্যেই বড়সড় প্রশাসনিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সেরাজ্যের প্রায় ৪০ লাখ সরকারি কর্মচারি এবার বসতে চলেছেন ধরনায়।

আগামী ৬ মাসের জন্য এই 'এসমা' জারি করা হয়েছে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি দফতরে। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্য সচিব একটি নোটিস জারি করেছেন। এরফলে , যাঁরা এই ধারার অবমাননা করবেন,তাঁদের পুলিশ গ্রেফতার করতে পারে। গোটা রাজ্যে ধর্মঘট ৬ মাসের জন্য বনধ করে দিয়েছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications