Delhi: ৩৫০-টিরও বেশি বিমান স্থগিত, ভিড়ে ঠাসা দিল্লির বিমানবন্দর, চরম ভোগান্তি যাত্রীদের

Delhi: দিল্লিতে (Delhi) তীব্র ভিড়ের কারণে শনিবার (১২ এপ্রিল) দিল্লি বিমানবন্দরে ৩৫০টিরও বেশি ফ্লাইট স্থগিত। এদিকে, গতকাল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ফলে শত শত যাত্রী আটকে পড়েন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মূলত, প্রবল ধূলিঝড় (dust storm) এবং তীব্র বাতাসের কারণেই এই ঘটনা ঘটে। বলা বাহুল্য, রাজধানীর আবহাওয়ার খামখেয়ালিপোনার মাশুল দিতে হচ্ছে আম জনতাকে।

একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমপক্ষে ২০৫টি ফ্লাইট স্থগিত হয়েছে এবং ৫০টিরও বেশি ফ্লাইট তাদের নির্ধারিত গন্তব্য থেকে অন্যত্র ডাইভার্ট করা হয়েছে। "দিল্লি বিমানবন্দরে বিমান চলাচলের উন্নতি হচ্ছে। তবে, শুক্রবার রাতের আবহাওয়ার কারণে এখনও কিছু বিমান চলাচলে প্রভাব পড়ছে। আমাদের অন-গ্রাউন্ড টিম এবং সমস্ত স্টেকহোল্ডাররা যাত্রীদের অসুবিধা কমাতে একসাথে কাজ করছে," সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানায় বিমান সংস্থাগুলি।

Delhi

এয়ার ইন্ডিয়া সহ অন্যান্য বিমান সংস্থাগুলি সামাজিক মাধ্যমে এক্সে তাদের এই সমস্যার কথা জানালেও, অনেক যাত্রী তাদের দুর্দশার কথাও জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যার এই ঝড়ের জেরে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রচুর গাছ উপড়ে যায় এবং বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। পরিস্থিতির মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি প্রশাসন।

এই কারণেই ইন্ডিগো এক্স-এ একটি বিবৃতি জারি করে জানায়, "দিল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট স্থগিত বা ডাইভার্ট হতে পারে। আমরা অসুবিধার জন্য দুঃখিত এবং বিঘ্ন কমাতে কাজ করছি। দয়া করে নিয়মিত ফ্লাইটের অবস্থা চেক করুন।" আবার এয়ার ইন্ডিয়াও একইভাবে যাত্রীদের দ্রুততম ফ্লাইটে পুনরায় বুক করার প্রতিশ্রুতি দেয়।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এবং বিমানবন্দর কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং যাত্রীদের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "ধুলো ঝড়ের পরে, অনেক ফ্লাইট ডাইভার্ট এবং বাতিল করা হয়েছে। এর ফলে দিল্লি বিমানবন্দরে তাদের ফ্লাইটের জন্য অপেক্ষারত যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয়েছে।" "বিমানবন্দরের অন্য দিকে ঘুরিয়ে দেওয়া বিমানটি দিল্লি পৌঁছতে সময় নিয়েছিল, যার ফলে বিমানবন্দরে ভিড় তৈরি হয়েছিল।" অনেক যাত্রী বোর্ডিং গেটে বিশৃঙ্খল পরিস্থিতির অভিযোগ করেছেন।

Take a Poll

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলে দিল্লিতে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পেরিয়ে ছিল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে আচমকা ধুলোঝড়ের সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হয়। এরপর শুক্রবার সন্ধ্যেতে ফের দিল্লির বিস্তীর্ণ অংশে ধুলোঝড় হয়। ফলে দিল্লি থেকে অনেক বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। যে বিমানগুলি দিল্লি বিমানবন্দরে নামার কথা ছিল, তার বেশ কয়েকটি চণ্ডীগড়ে অবতরণ করে।

এদিকে রাত থেকে টানা ১২ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে আটকে ছিলেন বেশি কিছু যাত্রী। তাদের মধ্যে একজন দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর কাছে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ জানিয়েছেন। সেখানে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+