ভারতের গ্রামীণ জনসংখ্যার ৩৫ শতাংশ এখনও অশিক্ষার অন্ধকারে, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
নয়াদিল্লি, ৪ জুলাই : এই 'হাই-টেক' যুগেও গ্রামীণ ভারতের একটি বিপুল অংশ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। ভারতের গ্রামীণ জনসংখ্যার ৩৫ শতাংশের কাছে এখনও শিক্ষার আলো পৌঁছয়নি। কেন্দ্রীয় সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
শুক্রবার প্রকাশিত সুমারি রিপোর্টে দেখা যাচ্ছে, এর মধ্যে রাজস্থানের গ্রামীণ জনসংখ্যার প্রায় ৪৭.৫৮ শতাংশ মানুষ এখনও নিরক্ষর। এরপরই রয়েছে মধ্যপ্রদেশ (৪৪.১৯ শতাংশ), বিহার (৪৩.৮৫ শতাংশ) ও তেলঙ্গানায় (৪০.৪২ শতাংশ) সবচেয়ে বেশি অশিক্ষিত মানুষের সংখ্যা।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই রিপোর্ট প্রকাশ করেন। দেখা যাচ্ছে, সারা ভারত থেকে গড়ে মাত্র ৩.৪৫ শতাংশ মানুষ স্নাতক স্তরে পাশ করেন। এর মধ্যে দিল্লির গড় সবচেয়ে ভালো ৯.৬২ শতাংশ।
এছাড়া দিল্লি ও গোয়ায় উচ্চমাধ্যমিক স্তর পেরনোর সংখ্যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। এবং গোয়া (৯.৬২ শতাংশ), পন্ডিচেরী (৯.৪৮ শতাংশ) ও কেরলে (৭.৭৫ শতাংশ) উচ্চশিক্ষিত মানুষের সংখ্যা সবচেয়ে অধিক।












Click it and Unblock the Notifications