দেশে দ্রুত গতিতে চলছে টিকাকরণ, সুবিধাভোগীদের জন্য ব্যবহার হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি ডোজ
দেশে দ্রুত গতিতে চলছে টিকাকরণ
দেশে জোরকদমে চলছে দ্বিতীয় পর্যায়ের করোনা ভাইরাসের টিকাকরণ। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দেশে পরিচালিত কোভিড–১৯ ভ্যাকসিন ডোজের সংখ্যা অতিক্রম করেছে ৩.৪৮ কোটি এবং মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৯,১১,৯১৩ জনকে।

৩ কোটির বেশি ভ্যাকসিন ডোজের ব্যবহার
মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী মোট ৩,৪৮,৫৯,৩৪৫টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে সুবিধাভোগীদের। সুবিধাভোগীদের মধ্যে ৭৫,০১,৫৯০ জন স্বাস্থ্য কর্মীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে এবং ৪৫,৪০,৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই তাঁদের দ্বিতীয় ডোজও গ্রহণ করেছেন। অন্যদিকে ৭৫,৯১,৬৭০ জন ফ্রন্টলাইন কর্মীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৬,২৮,০৯৬ জন ফ্রন্টলাইন কর্মীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গিয়েছে।

১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকা শুরু
এর পাশাপাশি গত ১ মার্চ থেকে দেশে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে, যেখানা ৬০ বছরের ঊর্ধ্বে ১,১৪,৫৪,১০৪ জনকে ও ৪৫ ও ৬০ বছরের মাঝে এবং একাধিক রোগ রয়েছে, এরকম ২১,৪৩,১০৯ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানায় মন্ত্রক।

১৯ লক্ষের বেশি টিকা পেয়েছেন
মন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, দেশে কোভিড-১৯ টিকাকরণ ড্রাইভের ৬০তম দিনে মঙ্গলবার পর্যন্ত ১৯,১১,৯১৩ জন সুবিধাভোগী কোভিড-১৯ ভ্যাকসিন টিকাকরণ গ্রহণ করেছে। যার মধ্যে ১৬,১০,৯৮৯ জন প্রথম ও ৩,০০,৯২৪ জন দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছেন। এখানে উল্লেখ্য, ১৬,১০৯৮৯ জন সুবিধাভোগীর মধ্যে ১১,৮৪,৭৩৬ জনের বয়স ৬০ বছরের ওপর এবং ২,৫৪,৩৮২ জনের বয়স ৪৫ ও ৬০ বছরের ভেতর।

দেশে টিকাকরণ কর্মসূচি
গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি শুরু হয়। যেখানে প্রথম অগ্রাধিকার দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের। এরপর ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু করে কেন্দ্র। এর পরবর্তীকালে ২ মার্চ থেকে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে টিকাকরণ শুরু করা হয়।












Click it and Unblock the Notifications