বিমান বাহিনীর হামলায় হত ২৫০-এর বেশি জঙ্গি! দলের তরফে প্রথম দাবি অমিত শাহের
সরকারের তরফে বিমান বাহিনীর হামলায় জঙ্গি মৃত্যু সম্পর্কে কোনও কথা না বলা হলেও, বিজেপি সভাপতির দাবি, এই হামলায় মৃত্যুহয়েছে ২৫০-এর বেশি জঙ্গির।
সরকারের তরফে বিমান বাহিনীর হামলায় জঙ্গি মৃত্যু সম্পর্কে কোনও কথা না বলা হলেও, বিজেপি সভাপতির দাবি, এই হামলায় মৃত্যু হয়েছে ২৫০-এর বেশি জঙ্গির। এদিন তিনি গুজরাতে নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন। বিজেপির তরফে অমিত শাহই প্রথম নেতা, যিনি জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে দাবি করলেন। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আহমেদাবাদের সভায় অমিত শাহ বলেন, উড়ির পর আমাদের সেনারা পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। তারা আমাদের জওয়ানদের মৃত্যুর বদলা নিয়েছে। পুলওয়ামার পর অনেকেই প্রশ্ন তুলছিলেন, কী হবে এবার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বিমান হামলা চালিয়েছে। পুলওয়ামা হামলার ১৩ তম দিনে ২৫০-এর বেশি জঙ্গিকে হত্যা করেছে আমাদের সেনারা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সুরাতে অপর একটি সভায় অমিত শাহ বলেছেন, আগে জওয়ানদের মুণ্ডচ্ছেদ করত শক্রুরা। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামিয়ে পাকিস্তানের পড়ার পরেও ভারতে ফিরে আসতে সক্ষম হচ্ছেন। নরেন্দ্র মোদীর ক্ষমতার কারণেই এসব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিমান হামলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। হামলার বিস্তারিত তথ্যের দাবি করেছিলেন তাঁরা। এপ্রসঙ্গে অমিত শাহ বলেন, নিজেদের বক্তব্যের জন্য তাঁদের লজ্জিত হওয়া উচিত। এই বক্তব্য পাকিস্তানের মুখে হাসি ফুটিয়েছে। মোদীর মতো ক্ষমতা তাদের নেই, তা তিনি জানানে। যদি তাঁরা সেনাবাহিনীকে সমর্থন করতে না পারেন, কীভাবে শান্ত থাকতে নয়, তা তাদের শিখতে হবে।












Click it and Unblock the Notifications