কৃষক আন্দোলনের মাঝে প্রচারে থাকা ২০০ টি ইউটিউব চ্যানেল গোয়েন্দাদের নজরে
কৃষক আন্দোলনের নেপথ্যে খালিস্তানি যোগ রয়েছে কী না, তা ঘিরে ক্রমেই কোমর কষছে দিল্লি। এদিকে, এই আন্দোলকারীদের বিভিন্ন বক্তব্য বহু সময়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়েছে। এমন এক পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ২০০ টি ইউটিউব চ্যানেল নজরে আসে গোয়েন্দাদের।

এই সমস্ত ইউটিউব চ্যানেল কৃষক আন্দোলন ঘিরে ক্রমেই প্রচারের আলোয় আসে। আর সেই ইউটিউব চ্যানেল নিয়েই পাঞ্জাবের গোয়েন্দাদের ফোকাস বাড়ছে। শুধু অই ইউটিউব চ্যানেলের বিষয়বস্তুই নয়, বরং তার সঙ্গে এই চ্যানেলের নেপথ্যে কাদের টাকার যোগান আসছে, তা নিয়েও রীতিমতো নজর রাখছে গোয়েন্দা বাহিনী।
পাঞ্জাবের গোয়েন্দাদের সূত্রের খবর, কৃষক আন্দোলনের সময় একাধিক ইউটিউব চ্যানেল দিল্লি সীমান্ত থেকে কৃষকদের আন্দোলনকে প্রচারে এনেছে। সিংঘু, টিকরি, গাজিপুর থেকে তারা সোশ্যাল মিডিয়ায় একাধিক লাইভ অনুষ্ঠান করেছে। সেই সমস্ত ইউটিউব চ্যানেলের কয়েকটি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির।
এদিকে ওই ইউটিউব চ্যানেলে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তার দিকে এখনও সজাগ দৃষ্টি রেখেছে দেশের গোয়েন্দা বিভাগ। বহু চ্যানেলের উদ্দেশ্য়ও স্ক্যানারে রয়েছে পুলিশের। প্রসঙ্গত, লালকেল্লা কাণ্ডে ধৃত দীপ সিধুও ঘটনার আগে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যা রাতারাতি নজর কাড়তে থাকে।












Click it and Unblock the Notifications