বেঙ্গালুরুর পর চেন্নাই! পার্কিংয়ে থাকা ২০০টি গাড়ি পুড়ে ছাই
চেন্নাইয়ের কাছে শহরতলি পোরুর এলাকায় একটি মাঠে দাঁড়িয়ে থাকা ২০০টি গাড়ি আগুন লেগে পুড়ে গিয়েছে।
বেঙ্গালুরুর এরো ইন্ডিয়া শো-এ পার্কিং লটে আগুন লেগে ৩০০টি গাড়ি পুড়ে গিয়েছিল। প্রায় একইরকমের ঘটনা এবার ঘটল পাশের রাজ্য তামিলনাড়ুতে। রাজধানী শহর চেন্নাইয়ের কাছে শহরতলি পোরুর এলাকায় রামচন্দ্র মেডিক্যাল কলেজের বিপরীতে একটি মাঠে দাঁড়িয়ে থাকা ২০০টি গাড়ি আগুন লেগে পুড়ে গিয়েছে।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকটা জায়গায় আগুনও ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে শতাধিক গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

বেঙ্গালুরুর ঘটনায় ভারতীয় বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে। এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। কোনও একটি গাড়ি থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications