Train Cancelled: রাখি উৎসবের আগেই হঠাৎ বাতিল ২০টি ট্রেন! রইল সেই তালিকা
Train Cancelled: সামনেই রাখী উৎসব! আর এই উৎসবের (Raksha Bandhan) আগে ট্রেন যাত্রীদের জন্যে খারাপ খবর। হঠাৎ করেই ২০ টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল। ছত্তিসগড় (Chhattisgarh) থেকে চলে এমন একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল করতা হয়েছে।
আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে। এছাড়াও ছত্তিসগড়ের উপর দিয়ে চলে এমন ২০ টি ট্রেনও বাতিল কআ হয়েছে। হঠাৎ করে রেলের এহেন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়তে পারেন রেলযাত্রীরা।

রেলের ( Indian Rail) তরফে এই বার্তা সম্প্রতি দেওয়া হয়েছে। বিশেষ করে সামনেই উৎসবের মরশুম। বহু মানুষ এই সময় বাড়ি ফেরেন। কিন্তু একগুচ্ছ ট্রেন বাতিলের খবরে সমস্যা বাড়বে। রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের একাধিক সেকশনে বিভিন্ন ডেভালোপমেন্ট এবং মেনটেনেন্সের কাজ চলছে।
এছাড়াও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ করা হচ্ছে। ট্র্যাকগুলিকে নতুনভাবে পাতা হচ্ছে। আর সেই কাজ আগামী ১১ থেকে ১২ দিন ধরে চলবে। আর সেই কারনেই একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
Train Cancelled: ২ সেপটেম্বর পর্যন্ত যে ট্রেন বাতিল
০৮৭৪৬ রায়পুর - গেভরা রোড মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৭৪৫ গেভরা-রায়পুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৭৪০ বিলাসপুর-শাহডোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৭৩৯ শাহদোল - বিলাসপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৭২৯ রায়পুর-ডোঙ্গারগড় মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ডোঙ্গারগড়-রায়পুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, রায়পুর-দুর্ভ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, দুর্ভ-রায়পুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল , ইটওয়ারি - বালাঘাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল, বালাঘাট- ইটওয়ারি মেমু প্যাসেঞ্জার স্পেশাল, গোন্দিয়া - কাটাঙ্গি ডেমু প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও রয়েছে একাধিক প্যাসেঞ্জার ট্রেন
Train Cancelled:তিন সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল -
০৭৮০১ কাটঙ্গী - গোন্দিয়া মেমু প্যসেঞ্জার স্পেশাল, গোন্দিয়া বড়সা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, বড়সা-চান্দা ফোর্ট মেমু পেসেঞ্জার স্পেশাল, ০৮৮০৫ চান্দা দুর্গ - গোন্দিয়া মেমু স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন, রায়পুর-ডৌগড়গর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ডোঙ্গারগড় - গোন্দিয়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল, গৌদিয়া-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল বাত্যিল থাকবে আগামী মাসের তিন তারিখ পর্যন্ত।
এছাড়াও বেশ কিছু ট্রেনকে সংক্ষিপ্ত রুটে চালানো হচ্ছে। পাশাপাশি কিছু ট্রেনকে ঘুরপথে বিভিন্ন স্টেশনে নিয়ে আসা হচ্ছে বলেও রেলের তরফে জানা গিয়েছে। শুধু তাই নয়, পশ্চিমববঙ্গেরও একাধিক লাইনে কাজ চলছে। যার মধ্যে একাধিক রুটে ট্রেন বাতিল চলছে। যার ফলে সমস্যায় যাত্রীরা।












Click it and Unblock the Notifications