সেনাবাহিনীতে নিয়োগ ক্যাম্পে ব্যাপক সাড়া, শ্রীনগরে হাজির ১৮০০-র বেশি কাশ্মীরি যুবক

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীতে নিয়োগের ক্যাম্পে ব্যাপক সাড়া। শ্রীনগরে হওয়া এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজির ছিলেন ১৮০০-র বেশি যুবক।

জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীতে নিয়োগের ক্যাম্পে ব্যাপক সাড়া। শ্রীনগরে হওয়া এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজির ছিলেন ১৮০০-র বেশি যুবক।

সেনাবাহিনীতে নিয়োগ ক্যাম্পে ব্যাপক সাড়া, শ্রীনগরে হাজির ১৮০০-র বেশি কাশ্মীরি যুবক

বেকারত্বের চাপে সেনাবাহিনী না জঙ্গি শিবির। প্রশ্নটা ওঠে বারবার। শ্রীনগরের এবারের ক্যাম্পে যেন একটু বেশি পরিমাণেই হাজির ছিলেন রাজ্যের যুবকরা। ৪ ও ৫ অক্টোবর রানগ্রেথে এই নিয়োগের ক্যাম্প ছিল। স্থানীয় যুবকদের কাছ থেকে যে সাড়া পাওয়া গিয়েছে, তা অসাধারণ বলেই মন্তব্য করেছেন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা।

সেনাবাহিনীতে জেনারেল ডিউটি, ট্রেডসম্যান, ক্লার্ক পদের জন্য জম্মু ও কাশ্মীরের সব জেলা থেকে ১৮০০-র ওপর প্রার্থী নিয়োগ ক্যাম্পে এসেছিলেন বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক। খুব সফল ভাবই প্রথম পর্যায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাঁদের ডাকা হয়েছে। নিয়োগ ক্যাম্পের সুরক্ষার দায়িত্বে ছিল বাদগাঁও পুলিশ।

নিয়োগ ক্যাম্পে যে সব প্রার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, মেডিকেল পরীক্ষা এবং কমন এন্ট্রান্স টেস্টের জন্য পাঠানো হবে। সেখান থেকেই তৈরি হবে মেরিট লিস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+