উত্তরপ্রদেশ: একশোরও বেশি বিকৃত মৃতদেহ ভেসে উঠল গঙ্গায়!
লখনউ, ১৪ জানুয়ারি : কানপুর এবং উন্নাওয়ের কাছে পারিয়ারেরল কাছে গঙ্গা নন্দীতে ভেসে উঠল একশোরও বেশি বিকৃত মৃতদেহ। এই মৃতদেহগুলির মধ্যে অনেক শিশুদের দেহও রয়েছে।
স্থানীয় প্রশাসনসূত্রে জানানো হয়েছে, মোক্ষলাভের আশায় অনেকে পরিবার পরিজনের মৃতদেহ গঙ্গা নদীতে উৎসর্গ করে। অনেকক্ষেত্রে আবার শেষকৃত্য সম্পন্ন করার টাকা না থাকায় দরিদ্র ঘরের সদস্যদের সলিলসমাধি দেওয়া হয়ে থাকে। এই মৃতদেহগুলির পিছনে কোনও অপরাধ জড়িত নয় বলেই অনুমান প্রশাসনিক কর্তাদের। তবে মৃতদেহের সংখ্যা জেরে উদ্বিগ্ন প্রশাসন।

কানপুর এবং উন্নাও-এর প্রশাসন এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে উদ্ধার হওয়া মৃতদেহগুলির শেষকৃত্য করার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মৃতদেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে সাফাইকর্মীরাও তা জল থেকে ধরে বের করতে চাইছে না। তাছাড়া বিকৃত হয়ে যাওয়ার কারণে ময়নাতদন্ত বা শণাক্তকরণও সম্ভব হচ্ছে না।
একই সময়ে কীকরে এতগুলি মৃতদেহ উদ্ধার হল, উদ্বেদে প্রশাসন। মৃতদেহ গঙ্গায় ফেলা বেআইনি হলেও, কিছুন গোঁড়া হিন্দু পরিবারে বিশ্বাস, সলিল সমাধি দিলে সেই সদস্য আবার একই পরিবারে জন্ম নেবে। দারিদ্রও একটা কারণ হতে পারে। উন্নাও-এ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সারয়ু প্রসাদ জানিয়েছেন, গঙ্গা জল কমে গিয়েছে,মৃতদেহগুলি ভেসে ওঠার ক্ষেত্রে সেটা একটা কারণ হতে পারে।
মঙ্গলবার প্রথম গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করেন, যখ রাস্তার কুকুরগুলি নদীতটের চারিদিকে গোল গোল ঘুরতে থাকে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়।












Click it and Unblock the Notifications