পাকিস্তানি সেনার ১০ জওয়ান নিহত ভারতের পাল্টা গুলিতে, কাশ্মীর সীমান্তে দাপট ভারতীয় জওয়ানদের
পাকিস্তানের মর্টার শেলিং এর জেরে বিএসএফ জওয়ানের মৃত্যুর পরদিনই পাক সীমান্ত বরাবর ভারতীয় সেনার পাল্টা গুলিতে নিহত হন সেদেশের ১০ জন জওয়ান। যদিও পাকিস্তানের দাবি , ১০ নয় তাদের ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে
পাকিস্তানের মর্টার শেলিং এর জেরে বিএসএফ জওয়ানের মৃত্যুর পরদিনই পাক সীমান্ত বরাবর ভারতীয় সেনার পাল্টা গুলিতে নিহত হন সেদেশের ১০ জন জওয়ান। যদিও পাকিস্তানের দাবি , ১০ নয় তাদের ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর শেষ ৪৮ ঘণ্টায় কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে গোলাবর্ষণের পরিমাণ বাড়তে থাকে। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ক্রমাগত গুলি বর্ষণ করতে থাকে। একচুলও পিছিয়ে থাকেনি ভারতীয় সেনা। পাল্টা গোলা বর্ষণে পাকিস্তানের সেনাকে কড়া জবাব দিয়ে সীমান্তে নিজেদের দাপট বজায় রাখল তারা। উল্লেখ্য, গতরাতেই পাঞ্জাব সীমান্ত বরাবর পাকিস্তানের যুদ্ধবিমান এফ ১৬কে ঘুরতে দেখা যায়। তারপরই পাল্টা উড়ানে এগিয়ে যায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ ।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ করে চলেছিল পাকিস্তান। যদিও ইসলামাবাদের দাবি,ভারতের তরফ থেকে এদিন সকালে অতর্কিত আক্রমণ শানানো হয়েছে। যার পাল্টা জবাব দিতে গিয়ে কার্যত ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।












Click it and Unblock the Notifications