বেঙ্গালুরুতে ১ কোটি টাকার নতুন নোট চুরি করে পালাল এটিএম ভ্যান চালক
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া রোডে একটি টাটা সুমোতে ১ কোটি ৩৭ লক্ষ টাকার নতুন নোট ছিল। তার ছিল ১০০ ও ২ হাজার টাকা মূল্যের নোট। সেগুলিই নিয়ে পালিয়ে গিয়েছে গাড়ির চালক।
বেঙ্গালুরু, ২৩ নভেম্বর : এক কোটি টাকার নতুন নোট চুরি করে নিয়ে পালাল এক এটিএম ভ্যানের চালক। বুধবার বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে। তবে মনে করা হচ্ছে নতুন নোটর সিরিয়াল নম্বর দেখে এর হদিশ পেয়ে চোরকে ধরা সহজেই সম্ভব হবে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া রোডে একটি টাটা সুমোতে ১ কোটি ৩৭ লক্ষ টাকার নতুন নোট ছিল। তার ছিল ১০০ ও ২ হাজার টাকা মূল্যের নোট। সেগুলিই নিয়ে পালিয়ে গিয়েছে গাড়ির চালক।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে ভাড়া করা হয়েছিল। টাকা ভর্তি ভ্যানে আরও তিনজন ছিল। এই তিনজন যখন ব্যাঙ্ক থেকে আরও নগদ টাকা নিয়ে আসতে গিয়েছিল তখনই চালক এক কোটি টাকার বেশি নিয়ে চম্পট দেয়।
পুলিশ জানিয়েছে এখনও অভিযুক্ত ড্রাইভার ধরা পড়েনি। তার খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্ক থেকে নগদ ১১ লক্ষ টাকার পুরনো নোট ও ওড়িশার ব্যাঙ্ক থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকার পুরনো নোট চুরি হয়েছে। তবে এই প্রথম নতুন নোট চুরির ঘটনা ঘটল।












Click it and Unblock the Notifications