প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক কোটিরও বেশি বাড়ি অনুমোদন পেল
প্রধানমন্ত্রী আবাস যোজনাতে শুক্রবার ৬.৫ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হল। এই প্রকল্পের আওতায় এক কোটিরও বেশি বাড়ির অনুমোদন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন যে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করা হবে। ইতিমধ্যেই সুবিধাভোগীদের ৩২ লক্ষ বাড়ি হস্তান্তর করা হয়ে গিয়েছে এই প্রকল্পের আওতায়।
আবাসন মন্ত্রী এক রিপোর্টে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্ধপ্রদেশ সবচেয়ে বেশি ২০ লক্ষ বাড়ির অনুমোদন পেয়েছে এবং দ্বিতীয়তে রয়েছে উত্তরপ্রদেশ ১৫.৫৪ লক্ষ বাড়ির অনুমোদন পেয়েছে। মন্ত্রী দাবি করেন যে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে অধিকাংশ উন্নতি হয়েছে। অন্যদিকে ২০১৫ সালে এই প্রকল্পের সূচনা হওয়ার পর থেকে দিল্লি একটাও প্রস্তাব পাঠায়নি।












Click it and Unblock the Notifications