নতুন করে আক্রান্তের রেকর্ডের পাশে ৫ কোটির বেশি করোনা টেস্ট ভারতে, ঘোষণা আইসিএমআরের
দেশে করোনা ভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে তাতে করোনা টেস্টকেও পাল্লা দিয়ে বাড়ানো উচিত। শনিবার সেরকমই আশার কথা শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আইসিএমআরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে শুক্রবার দেশে করোনা টেস্ট হয়েছে মোট ১০,৯১,২৫১টি নমুনার। দেশে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট করোনা টেস্ট হয়েছে ৫.৫১ কোটি।

আইসিএমআর টুইট করে বলে, '১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট নমুনা (কোভিড–১৯ স্কিনিংয়ের জন্য) টেস্ট হয়েছে ৫,৫১,৮৯,২২৬টি এবং শুধু ১১ সেপ্টেম্বর শুক্রবার দেশে করোনা টেস্টের সংখ্যা ১০,৯১,২৫১টি।’ এর আগে ১০ সেপ্টেম্বরে দেশে ১১,৬৩,৫৪২টি নমুনা টেস্ট হয়েছে দেশে এবং সেই সময় মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছিল ৫,৪০,৮৭,৯৭৫টি।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড–১৯ আক্রান্ত হয়েছে ৯৭,৫৭০ জন, যা একদিনে সর্বোচ্চ বলে রেকর্ড হয়েছে। দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লক্ষে, শনিবারই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতে বর্তমানে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭,৪৭২, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণহানি হয়েছে ১,২০১ জনের।
শুক্রবারই সুপ্রিম কোর্ট সব রাজ্যদের নির্দেশ দিয়েছে করোনা রোগীদের জন্য সুলভ মূল্যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে। কোভিড রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য জেলায় জেলায় অ্যাম্বুল্যান্স রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলিকে।












Click it and Unblock the Notifications