শুধু ভারত নয়, বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা গিয়েছে ইউরোপের দশটি দেশ ও পূর্ব এশিয়াতেও

বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা গিয়েছে ইউরোপের দশটি দেশ ও পূর্ব এশিয়াতেও

একে তো করোনা ভাইরাসের দাপটে নতুন বছরে প্রবেশ করেও রেহাই মেলেনি। তার ওপর আবার ভারতে নতুনভাবে চাড়া দিয়েছে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এই ফ্লুয়ের প্রকোপ এতটাই তীব্র যেগত ১০দিনে দেশে লক্ষাধিক পাখির মৃত্যু হয়েছে এবং শত শত পাখির কালিং করানো হচ্ছে। তবে এই ফ্লু দেশ ছেড়ে বিদেশেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পূর্ব এশিয়া ও ইউরোপও আক্রান্ত

পূর্ব এশিয়া ও ইউরোপও আক্রান্ত

দেশের পাঁচটি রাজ্যে ইতিমধ্যে বার্ড ফ্লু মারাত্মকভাবে দেখা দেওয়ার ফলে কেন্দ্র সরকার সতর্কতা জারি করেছে এবং ক্ষতিগ্রস্থ অঞ্চলে সন্দেহজনক ফ্লু লক্ষণযুক্ত ব্যক্তিদের সনাক্ত করতে একটি কার্যক্রম চালু করেছে। ইনফ্লুয়েঞ্জা টাইপ এ ভাইরাস দ্বারা সৃষ্ট অত্যন্ত সংক্রমক ভাইরাসজনিত রোগটি পরবর্তী বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ ইউরোপ এবং পূর্ব এশিয়া থেকেও এর বিস্তৃত ঘটনা পাওয়া যাচ্ছে। এই ভাইরাসের বিভিন্ন স্ট্রেন রয়েছে তবে এই স্ট্রেনটি শুধুমাত্র পাখিদের ওপরই প্রভাব ফেলবে।

হিমাচল প্রদেশে বার্ড ফ্লু

হিমাচল প্রদেশে বার্ড ফ্লু

মঙ্গলবার দেশের পঞ্চম রাজ্য হিসাবে হিমাচল প্রদেশেও এই বার্ড ফ্লু দেখা দিয়েছে, গত এক সপ্তাহে এই রাজ্যে ১৮০০ টি পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। এই একই ভাইরাস সনাক্ত হয় রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল ও হরিয়ানায়। মধ্যপ্রদেশ ও রাজস্থানের শতাধিক কাকের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

 পোলট্রিজাত পণ্যে নিষেধাজ্ঞা জারি

পোলট্রিজাত পণ্যে নিষেধাজ্ঞা জারি

কাঙ্গরা জেলা শাসক রাকেশ প্রজাপতি ফতেপুর, ডেহরা, জাওয়ালি এবং ইন্দোরা মহাকুমায় পোলট্রি, পাখি, যে কোনও জাতের মাছ এবং তাদের সম্পর্কিত পণ্য ডিম, মাংস, মুরগির মাংস ইত্যাদি জবাই, কেনা-বেচা ও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। পোং ড্যাল লেকের এক কিলোমিটারের মধ্যে স্থানীয় ও পর্যটকদের ঘোরাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। রাজস্থানের ঝালওয়ারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে কেরলের কোট্টায়াম ও আলাপুঝায় জারি উচ্চ সতর্কতা।

দশটি দেশে বার্ড ফ্লুয়ের প্রকোপ

দশটি দেশে বার্ড ফ্লুয়ের প্রকোপ

কিছু সপ্তাহ আগে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন, ডেনমার্ক, সুইডেন, পোল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ইউক্রেন, এই দশটি দেশে বার্ড ফ্লুয়ের প্রভাব পড়ে। এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকেও এই ফ্লুয়ের খবর পাওয়া গিয়েছে। ব্রিটেন সবচেয়ে বিরক্তিকর দৃশ্য দেখেছিল, যেখানে ঘূর্ণায়মান হাঁসের নাক থেকে রক্ত পড়ছে , বার্ড ফ্লুয়ের সম্ভাবনাময় যোগ রয়েছে এই ঘটনায়। তবে সবই তজন্তের পর বলা যাবে।

ফ্রান্স

ফ্রান্স

এভিয়ান ইনফ্লুয়েঞ্জাকে নিয়ন্ত্রণ করতে ফ্রান্স ৬ লক্ষ পোলট্রি পাখির কালিং করবে। ইউরোপিয়ান দেশগুলির মধ্যে এই ফ্রান্সে গত বছর বার্ড ফ্লুয়ের তীব্র প্রভাব দেখা দিয়েছিল, কর্তৃপক্ষ দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে এই সংক্রমণ বন্য পাখি থেকে খামারের পাখির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল। দেশটি ইতিমধ্যে ২০ হাজার পোলট্রি পাখিকে নিধন করেছে এবং আরও ৪০ হাজার পাখির কালিং করার পরিকল্পনা রয়েছে।

জার্মান

জার্মান

জার্মানির অধিকাংশ খামারে বার্ড ফ্লু সনাক্ত হওয়ার পর প্রায় ৬২ হাজার টার্কি ও হাঁস মেরে ফেলে সরকার। ক্লোপেনবার্গ প্রদেশের দু'‌টি খামারে এই ফ্লুয়ের ভাইরাস ধরা পড়েছে। গত সপ্তাহে ইউরোপেও এই বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা দেয়, মনে করা হচ্ছে বন্য পাখির থেকেই এই ভাইরাস সংক্রমণ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+