করোনা আতঙ্কের মাঝেই উত্তরপ্রদেশে অজানা জ্বরের প্রকোপ, মৃত্যু একের পর এক শিশুর
করোনা আতঙ্কের মাঝেই উত্তরপ্রদেশে অজানা জ্বরের প্রকোপ, মৃত্যু একের পর এক শিশুর
একে করোনায় রক্ষা নেই সঙ্গে দোসর হিসাবে উত্তরপ্রদেশে উদ্বেগ বাড়াচ্ছে এক অজানা। যার জেরে ইতিমধ্যেই ৫ শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেকেই যোগী রাজ্যের মথুরার বাসিন্দা। সূত্রের খবর, অজানা জ্বরে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই অন্তত ৮০ জন ভর্তি রয়েছেন মথুরা, আগ্রা ও রাজস্থানের ভরতপুরেরর বিভিন্ন হাসপাতালে৷ এমনকী সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই দুই বছর নয়ের সেবক ও বছর ছয়ের হানি নামে দুই নাবালকের মৃত্যু হয়েছে৷

এদিকে করোনার মাঝে এই নয়া রোগের প্রাদুর্ভাবের জেরে উদ্বিগ্ন উত্তরপ্রদেশের স্বাস্থ্য কর্তারাও। এই অজানা জ্বর আদপে কিসের উপসর্গ তা জানতে মাঠে নেমেছে সরকার। উত্তরপ্রদেশের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার রচনা গুপ্ত জানিয়েছেন, ইতিমধ্যেই চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মথরার ওই গ্রামে গিয়ে জ্বরে আক্রান্ত ও তাঁদের পরিজনদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন৷ তা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে। মূলত ম্যালেরিয়া, ডেঙ্গি ও কোভিড টেস্ট করা হচ্ছে আক্রান্তদের।
ওয়াকিবহাল মহলের ধারণা এই অজানা জ্বর আদপে ডেঙ্গি হতে পারে। কারণ প্রতি বছর এই এলাকায় ডেঙ্গির কমবেশি প্রভাব লক্ষ্য করা যায়। তাই সেই সম্ভাবনাই সবথেকে বেশি রয়েছে বলে ধারণা স্বাস্থ্য অধিকার্তাদের। এদিকে আক্রান্তদের জ্বরের পাশাপাশি রক্তে প্লেটলেটের পরিমাণ কমে গিয়েছিল বলেও জানা যাচ্ছে৷ ডেঙ্গির প্রকোপেই প্রধানত এমনটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে।
ইতিমধ্যেই জীবাণুনাশক স্প্রে করা হয়েচে গোটা গ্রামেই৷ কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। তটস্থ হয়ে রয়েছেন সাধারণ মানুষ। জ্বার-জ্বালার সামান্যতম উপসর্গ দেখলেই তাদের নিকটবর্তী হাসাপাতালে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ স্থিমিত হলেও বর্তমানে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা তৃতীয় ঢেউ। আর তাই আগাম সতর্কতামূলক নিতে দেরপি করছে না সরকার। অ্যাবার্ট ররা হয়েছে সমস্ত রাজ্য প্রশাসনকেও।












Click it and Unblock the Notifications