সন্তানের দোহাই, কংগ্রেসকে উচ্ছেদ করুন: নরেন্দ্র মোদী

Oust Congress for your children's sake: Modi
কানপুর, ১৯ অক্টোবর : আপনাদের সন্তানের মুখ চেয়ে কংগ্রেসকে উচ্ছেদ করুন!

শনিবার কানপুরের জনসভায় এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদী।

এদিন বক্তৃতার প্রথম থেকেই ইউপিএ সরকার তাঁর নিশানায় ছিল। ইউপিএ সরকার ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন কখনওই সম্ভব নয় বলে দাবী করেন মোদী। সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "আপনারা কী চান যে সমস্যার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন সেই আপনার সন্তানও সেই সমস্যার সম্মুখীন হোক?" আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মূল্যবৃদ্ধি নিয়ে বর্তমান সরকারের সমালোচনায় এদিন মুখর হন গুজরাতের মুখ্যমন্ত্রী। বলেন, কংগ্রেস মানুষের কথা চিন্তা করে না। এমনকী নিজেদের কার্যবিবরণীতে উল্লেখ করা প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিন মোদীকে একঝলক দেখতে কানপুরের সভাস্থলে লক্ষ মানুষের ভিড় জড়ো হয়। সূত্রের খবর অনুযায়ী খারাপ শক্তি দূরে রাখতে কানপুরের ইন্দিরানগর এলাকায়, যেখান থেকে উত্তরপ্রদেশে মোদী প্রচার শুরু করেন সেখানে মাটির নীচে দুটি রূপোর সর্প পুঁতে রাখা হয়েছে। এদিনের জনসভা উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছিল। বাস্তুশাস্ত্র অনুযায়ী জ্যোতিষির সঙ্গে রীতিমতো আলোচনা করে এদিনের মঞ্চ তৈরি করা হয়েছিল। বিশিষ্ট বাস্তুশাস্ত্রবিদের পরামর্শমতো ১০০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছিল মোদীর সভার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+