'এদেশে মাকে দেবী রূপে পুজো করা হয় !'১০৭ ফুটের রাবণ দহনে নারী নিরাপত্তা নিয়ে জোরদার সওয়াল মোদীর
দশেরা উপলক্ষ্যে দ্বারকার রামলীলা সোসাইটিতে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দশেরা উপলক্ষ্যে দ্বারকার রামলীলা সোসাইটিতে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলীলা সোসাইটির এইবারের রাবণ দহন অনুষ্ঠানে ১০৭ ফুটের রাবণকে দহন করা হয়। অনুষ্ঠানে পৌঁছে মোদী দেন মাতৃশক্তির আরাধনা সহ নারী নিরাপত্তার বার্তা।
|
দ্বারকায় দশেরা
দিল্লির রামলীলা সোসাইটির অনুষ্ঠানে রীতিমতো বর্ণাঢ্য আয়োজনে সামিল হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ১০৭ ফুটের রাবণ দহনের পাশাপাশি সমাজ চেতনা নিয়ে একাধিক বার্তা দেন প্রধানমন্ত্রী।
|
গদা দান প্রধানমন্ত্রীকে
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে গদা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধনমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপনের পর,মোদী বলেন, উৎসব থেকেই তৈরি হয় উচ্ছ্বাস, আগ্রহ, নতুন স্বপ্ন।এটা দেশের সমাজবোধ গড়তেও সাহায্য করে।
|
মাতৃশক্তির আরাধনা
এদিনে দশেরা অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী দেশে নারী নিরাপত্তা নিয়ে জরালো বার্তা দেন। তিনি বলেন, 'আমরা দেশে মাকে পুজো করি।তাই মহিলাদের সম্মান করাটা আমাদের দায়িত্ব।মন কি বাত অনুষ্ঠানে আমি বার বার বার্তা দিয়েছি যে দেশের মেয়েদের যেন লক্ষ্মী রূপে গন্য করা হয়।












Click it and Unblock the Notifications