সরকার এলেই হবে 'ঐতিহাসিক কাজ'! মোদীর পথেই হাঁটলেন রাহুল, মাসে মাসে আসবে টাকা

রাহুল গান্ধী দাবি করেছেন, কংগ্রেস সরকার গঠন করলে তারা প্রতি মাসে প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে।

২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল কালো ধন দেশে ফিরিয়ে এনে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। পাঁচ বছর পর প্রায় তাঁর পথই ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ক্রিপুরার এক জনসভায় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সরকার এলেই প্রত্যেক নাগরিকের অ্য়াকাউন্টে মাসে মাসে ঢুকবে টাকা।

সরকার এলেই হবে ঐতিহাসিক কাজ, মোদীর পথেই রাহুল

তবে মোদীর মতো ১৫ লক্ষের প্রতিশ্রুতি দেননি তিনি। তিনি, জানান কংগ্রেস সরকারে আসলে, প্রথমেই তাঁরা একটি ঐতিহাসিক কাজ করবেন। দেশে সর্বনিম্ন পারিশ্রমিকের একটি লাইন তৈরি করা হবে। তার নিচে যাদের উপার্জন, মাসে মাসে সর্বনিম্ন উপার্জনের থেকে ঘাটতি থাকা টাকাটা সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

এদিন তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদীর সরকার আম্বানিদের মতো দেশের বিত্তবান অংশের কর মকুব করতে পারেন। অথচ, গরীব কৃষকরা যখন ঋণ মকুবের দাবি করে তখন তাদের বলা হয় এই সরকারের নীতিতে ঋণ ছাড় দেওয়ার বিষয়টি নেই। রাহুল দাবি করেন, কংগ্রেস সরকার এই পথে হাঁটবে না। তারা দেশের দরীদ্র অংশের সুযোগ সুবিধাই দেখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+