নাবালিকাকে গণধর্ষণ ওটিভি কর্মীদের, ধামাচাপা দেওয়ার চেষ্টা সংস্থার এমডি-র! ভাইরাল অডিও টেপ
ওড়িশার বিজেপি নেতা বৈজন্ত পাণ্ডার স্ত্রী তথা ওটিভির ম্যানেজিং ডিরেক্টর জাগী পাণ্ডার সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক এক নির্যাতিতার মায়ের ফোনালাপ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে যে সেই চ্যানেলেরই কয়েকজন কর্মী এই ধর্ষণকাণ্ডে যুক্ত। আর ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে এমডি জাগীকে বলতে শোনা যাচ্ছে, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, এই অডিও ক্লিপ তখন ভাইরাল হল যখন ওড়িশা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে পুলিশকে তদন্ত শুরু করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওড়িশার খোড়ধা জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এবং কমিশনের নির্দেশের পরেই ভুবনেশ্বরে স্থিত সেই টিভি চ্যানেলের এমডি নড়েচড়ে বসেন বলে খবর।
জানা গিয়েছে নির্যাতিতার মা নিজেও ওই টিভি চ্যানেলে কাজ করতেন রিসেপশনিস্ট হিসাবে। এবং ঘটনাটি ঘটার পর তিনি ওড়িশা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসে এই বিষয়ে অভিযোগ জানান। অভিযোগ অনুযায়ী, এপ্রিল-মে মাসের সময় ১৫ দিন ধরে সেই নাবালিকার উপর অকথ্য অত্যাচার চালায় সেই চ্যানেলেরই কয়েকজন কর্মী। এমনকী ঘটনার ভিডিও রেকর্ড করে তা দিয়ে পরবর্তীতে নির্যাতিতাকে ভায় দেখানো হয় বলেও অভিযোগ।
তবে এই ঘটনা সম্পর্কে পুলিশে অভিযোগ না জানানোর বিষয়ে চাপ দিচ্ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর স্বয়ং। তাই তিনি সেই নির্যাতিতা এবং তাঁর মাকে অফিসে ডাকিছিলেন বলে অভিযোগ উঠেছে। নিজের সংস্থার কর্মীদের কুকীর্তি ধামাচাপা দিতেই নিজের প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। তবে কমিশনের হস্তক্ষেপে বর্তমানে পুলিশ এই বিষয়ে দ্রুত তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications