এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে নাম লেখাল ওড়িশা, সিকিম, মিজোরামও
এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে নাম লেখাল ওড়িশা, সিকিম, মিজোরামও
এবার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় নাম লেখাল ওড়িশা, সিকিম, মিজোরামও। সোমবার একথা জানান খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান। আগষ্টের মধ্যে উত্তরাখন্ড, নাগাল্যান্ড ও মণিপুরও এই তালিকায় নাম লেখাতে পারে বলেও এদিন তিনি জানান।

এই প্রকল্পের হাত ধরে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় যে কোনও উপভোক্তাই দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার নির্ধারিত ভর্তুকিতেই খাদ্যদ্রব্য কিনতে পারবেন বলে জানা যাচ্ছে। এদিকে এই প্রকল্পের কাজ সুগম করতে ইতিমধ্যেই দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য একটিই সার্ভারে জমা করা হবে বলেও জানা যাচ্ছে।
এদিকে গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভিন রাজ্যে আটকে থাকা অভিবাসী শ্রমিকদের জন্য দ্রুত এই প্রকল্প চালু করতে হবে। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্র। বর্তমানে মার্চের মধ্যেই দেশব্যাপী সকলকেই 'এক দেশ এক রেশন কার্ডের’ সুবিধা দিতে বর্তমানে কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্র। ইতিমধ্যেই ১৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে জোর কদমে কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications