দ্বিগুণ হয়েছে মৃত্যুহার, দ্বিতীয় পর্বের করোনা ঢেউ এই রাজ্যে সর্বাধিক প্রাণ কাড়ছে তরুণদেরই
দ্বিগুণ হয়েছে মৃত্যুহার, দ্বিতীয় পর্বের করোনা ঢেউ এই রাজ্যে সর্বাধিক প্রাণ কাড়ছে তরুণদেরই
বাঁধভাঙা করোনা সংক্রমণের মুখে গোটা দেশ। এদিকে দ্বিতীয় পর্বের সংক্রমণে শহর ছেড়ে গ্রামাঞ্চলগুলিতে থাবা বসিয়েছে মারণ করোনা। যার জেরে নতুন করে বেড়েছে উদ্বেগ। এমতাবস্থায় ওড়িশার করোনা গ্রাফ দেখে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। যাতে দেখা যাচ্ছে গত বছর প্রথম পর্বের সংক্রমণের থেকে দ্বিতীয় পর্বের করোনা ঢেউয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে।

সবথেকে বেশি চিন্তা বেড়েছে ১৭ থেকে ৪০ বছরের করোনা আক্রান্তদের নিয়ে। মূলত এই বয়সসীমার করোনা আক্রন্তদের মৃত্যুর হারই দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণে দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনটাই বলছে ওড়িশা প্রশাসনের করোনা পরিসংখ্যান। তথ্য বলছে, এখনও পর্যন্ত চলতি বছরে দ্বিতীয় পর্বের সংক্রমণে এই বয়সীমার মধ্যে ২৪.৮ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।
সেখানে গত বছরের সংক্রমণ পর্বে এই বয়সসীমার আক্রান্তদের মৃত্যুর পরিমাণ ছিল ১১.১ শতাংশ। সহজ কথা এবারে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। চলতি বছরে জানুয়ারির ১ তারিখ থেকে মে মাসের ১০ তারিখ পর্যন্ত ওড়িশায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। যার মধ্যে ৮৪ জনই ১৭ থেকে ৪০ বছরের বয়সসীমার মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলেন বলে জানা যাচ্ছে। গত বছর এই সময়ের ব্যবধানে মোট মৃত্যুর পরিমাণ ছিল ১৮৭৬। যার মধ্যে ২০৯ জন ছিলেন ১৭ থেকে ৪০ বছরের বয়সসীমার মধ্যে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ওড়িশায় ১০ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। মারা গিয়েছেন ১৭ জন। এদিকে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৬ হাজারের বেশি। মারা গিয়েছেন মোট ২ হাজার ৩০৪ জন। অন্যদিকে বর্তমানে গোটা রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যাও ১ লক্ষের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.২ শতাংশে।












Click it and Unblock the Notifications