Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hathras Stampede: আয়োজকরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে! তদন্ত নিয়ে নতুন কী সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের

মঙ্গলবার উত্তর প্রদেশের হাথরাসে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হওয়ার ঘটনায় ১২০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনাটি দুর্ঘটনা না ষড়যন্ত্র তা নির্ধারণ করতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার হাতরাসের ঘটনার সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে তিনি এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন। এই ধরনের ঘটনায় শোকপ্রকাশ না করে রাজনীতি করাটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলেছেন মুখ্যমন্ত্রী। সরকার বিষয়টি নিয়ে সংবেদনশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

hathras yogi adityanath

মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার বিষয়টির একেবারে তলায় গিয়ে তদন্ত করবে এবং ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দেবে।

এদিকে এদিন ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে যায়। ফরেনসিক দল এলাকা থেকে প্রমাণও সংগ্রহ করে। ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ অনুসন্ধান চালিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে এডিজি আগ্রা এবং আলিগড় বিভাগীয় কমিশনারের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে ২৪ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।

এদিক উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবার সৎসঙ্গ চলাকালীন পদদলিত হয়ে মৃত্যু হওয়া ১২১ জনের অধিকাংশকেই শনাক্ত করা গিয়েছে। বাকি মৃতদেহগুলিকেও শনাক্তকরণের চেষ্টা চলেছে। মঙ্গলবারের অনুষ্ঠানে উত্তরপ্রদেশ ছাড়াও প্রতিবেশী রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছিলেন।

মঙ্গলবার সৎসঙ্গের অনুষ্ঠান শেষের সঙ্গে সঙ্গে ভক্তরা ভোলে বাবার পা ছোঁয়ার চেষ্টা করলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভক্তরা বাবা পায়ের আশপাশ থেকে মাটি সংগ্রহ করতে চেয়েছিল। জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত। জেলাশাসক জানিয়েছেন, স্থানীয় প্রশাসন অনুষ্ঠানস্থলের বাইরে নিরাপত্তা দিয়েছিল। ভিতরের নিরাপত্তার বন্দোবস্ত করেছিল আয়োজকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+