অনলাইনে ফোন অর্ডার, বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ!মোবাইলের বদলে কি বেরোল? জানুন
বেঙ্গালুরুতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। অনলাইনে মোবাইল অর্ডার করার পর বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে গেল এক ক্রেতার! প্রায় ১.৮৬ লক্ষ টাকার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেল অর্ডার করেছিলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সেই প্যাকেট খুলতেই আনন্দের জায়গায় নেমে এল বিস্ময়, বাক্সের ভিতরে ফোন নয়, প্যাক করা ছিল একটি টাইলস!
ঘটনাটি ঘটে চলতি মাসের ১৪ অক্টোবর। ৪৩ বছর বয়সি প্রেমানন্দ নামে ওই ক্রেতা অ্যামাজনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোনটি অর্ডার করেছিলেন। তবে তিনি সুরক্ষার জন্য আনবক্সিং করাল পুরো ভিডিও রেকর্ড করেন। আর সেই ভিডিওতেই ধরা পড়ে সত্যিটা যে ফোনের জায়গায় লুকিয়ে থাকা টাইলসের দৃশ্য।

ঘটনার পর প্রেমানন্দ জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান। এরপর তিনি স্থানীয় কুমারস্বামী লেআউট থানায় যোগাযোগ করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারায় (প্রতারনা করে পরিচয় ভুয়ো দেখানো) ও ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ও ৩১৯(২) ধারায় মামলা দায়ের করেছে। এই ধারাগুলি মূল্যবান সম্পদ জড়িত প্রতারণা ও পরিচয় প্রতারণার সঙ্গে সম্পর্কিত।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার জন্য তদন্ত চলছে। সাম্প্রতিক সময়ে অনলাইন ডেলিভারি প্রতারণার একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই গুরগাঁও পুলিশ অ্যামাজনের বেঙ্গালুরুগামী বেশ কিছু পার্সেল চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।
তবে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা, ডেলিভারি গ্রহণের সময় প্যাকেটের ওজন ও সিল পরীক্ষা করা সহ সন্দেহজনক কিছু মনে হলে অবিলম্বে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ও পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে দামি জিনিস অর্ডার করলে আনবক্সিং ভিডিও করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।অনলাইনে ফোন অর্ডার, বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ!মোবাইলের বদলে কি বেরোল? জানুন
O।ordered a phone online mode, but shocked when the box opened! What came out instead of a mobile? know details
বেঙ্গালুরুতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। অনলাইনে মোবাইল অর্ডার করার পর বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে গেল এক ক্রেতার! প্রায় ১.৮৬ লক্ষ টাকার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেল অর্ডার করেছিলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সেই প্যাকেট খুলতেই আনন্দের জায়গায় নেমে এল বিস্ময়, বাক্সের ভিতরে ফোন নয়, প্যাক করা ছিল একটি টাইলস!
ঘটনাটি ঘটে চলতি মাসের ১৪ অক্টোবর। ৪৩ বছর বয়সি প্রেমানন্দ নামে ওই ক্রেতা অ্যামাজনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোনটি অর্ডার করেছিলেন। তবে তিনি সুরক্ষার জন্য আনবক্সিং করাল পুরো ভিডিও রেকর্ড করেন। আর সেই ভিডিওতেই ধরা পড়ে সত্যিটা যে ফোনের জায়গায় লুকিয়ে থাকা টাইলসের দৃশ্য।
ঘটনার পর প্রেমানন্দ জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালের মাধ্যমে অভিযোগ জানান। এরপর তিনি স্থানীয় কুমারস্বামী লেআউট থানায় যোগাযোগ করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারায় (প্রতারনা করে পরিচয় ভুয়ো দেখানো) ও ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ও ৩১৯(২) ধারায় মামলা দায়ের করেছে। এই ধারাগুলি মূল্যবান সম্পদ জড়িত প্রতারণা ও পরিচয় প্রতারণার সঙ্গে সম্পর্কিত।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার জন্য তদন্ত চলছে। সাম্প্রতিক সময়ে অনলাইন ডেলিভারি প্রতারণার একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই গুরগাঁও পুলিশ অ্যামাজনের বেঙ্গালুরুগামী বেশ কিছু পার্সেল চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।
তবে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা, ডেলিভারি গ্রহণের সময় প্যাকেটের ওজন ও সিল পরীক্ষা করা সহ সন্দেহজনক কিছু মনে হলে অবিলম্বে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ও পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে দামি জিনিস অর্ডার করলে আনবক্সিং ভিডিও করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Click it and Unblock the Notifications