Nirmala Sitharaman: তোলাবাজি! নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ, দাবি উঠছে ইস্তফার
Nirmala Sitharaman: নির্বাচনী বন্ড নিয়ে অস্বস্তি কাটছে না মোদী সরকারের। এবার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইরের নির্দেশ। কার্যত 'তোলাবাজি'র অভিযোগ। আর সেই অভিযোগ বেঙ্গালুরুর একটি আদালত নির্মলা সিতারমনেরত বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। যা নিঃসন্দেহে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।
আদালতের এহেন নির্দেশ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। নির্মলার (Nirmala Sitharaman) ইস্তফা দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লোকসভা নির্বাচনের আগেই নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম তোপের মুখে পড়ে মোদী সরকার।

দীর্ঘ শুনানি শেষে আদালত এহেন বন্ড অসংবিধানিক বলে ব্যাখ্যা করে। এবিং তা বাতিল করার নির্দেশ দেয়। পাশাপাশি বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ (Nirmala Sitharaman)।
আর এরপরেও স্বস্তি মিলছে না। আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটু আদালতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁর দবিম, নির্বাচনী বন্ডের নামে যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তা 'তোলাবাজি'। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেন কর্নাটকের 'জনাধিকার সংঘর্ষ সংগঠনে'র ওই সদস্য। দীর্ঘ শুনানি চলে। আর সেই শুনানি শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইরের নির্দেশ দেন বেঙ্গালুরুর এমপি-এমএলএ কোর্ট।
এই বিষয়ে আদালতের নির্দেশ দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭(এ) ধারায় এফআইআর রুজু করতে হবে। শুধু নির্মলা সিতারমন নন, বাকিদের বিরুদ্ধে একই ধারার অভিযোগ হবে। এজন্য আদালত তিনমাসের সময়সীমাও বেঁধে দিয়েছে। এর মধ্যেই তদন্তের রিপোর্ট পুলিশকে জমা দেওয়ার কথাও এদিন নির্দেশে জানিয়েছে। এহেন নির্দেশ নিঃসন্দেহে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে নির্মলার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে পারেন তিনি। এমনটাই দাবি এক সংবাদমাধ্যমের.












Click it and Unblock the Notifications