Weather Update: উত্তরবঙ্গ ও সিকিমে ৪ দিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Weather Update: উত্তরবঙ্গ ও সিকিমে ৪ দিন প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গ ও সিকিমের জন্য অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। জানানো হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে নিচুর দিকে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয়েছে। সেই কারণে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ ও সিকিমের জন্য পূর্বাভাস

উত্তরবঙ্গ ও সিকিমের জন্য পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে ১২ অক্টোবর বুধবারের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এই সময়ে সিকিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা (৯ ও ১০ অক্টোবর)

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা (৯ ও ১০ অক্টোবর)

কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে দার্জিলিং-এরও দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায়, সেখানেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এই সময়ে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা (১১ ও ১২ অক্টোবর)

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা (১১ ও ১২ অক্টোবর)

  • ১১ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
  • ১২ অক্টোবর বুধবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
সিকিমের জন্য সতর্কবার্তা

সিকিমের জন্য সতর্কবার্তা

৯ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে সিকিমেক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

 কী কী প্রভাব পড়তে পারে

কী কী প্রভাব পড়তে পারে

  • আবহাওয়া দফতরের পক্ষে সতর্ক করে বলা হয়েছে, উপরিউক্ত আবহাওয়া পরিস্থিতিতে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।
  • নদীগুলির জলস্তর বৃদ্ধি গতে পারে।
  • পুরসভা কিংবা কর্পোরেশনের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
  • ক্ষেতে থাকা ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে।
  • বৃষ্টির কারণে দৃশ্যমানতে কমে যেতে পারে।
কোন ব্যবস্থার পরামর্শ

কোন ব্যবস্থার পরামর্শ

  • ট্রাফিকের নির্দেশিকা থাকলে মেনে চলতে হবে।
  • ক্ষেত থেকে অতিরিক্ত জল বের করে দিতে হবে।
  • এই সমিয়ে সার কিংবা কীটনাশক দেওয়া যাবে না।
  • বজ্রপাতের সময় সাধারণ মানুষকে অপেক্ষাকৃত নিরাপদস্থানে আশ্রয় নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+