কমলা সতর্কতা, পুড়ছে দিল্লি, পাঁচ বছরে প্রথম উষ্ণতম এপ্রিল জাতীয় রাজধানীতে
কমলা সতর্কতা, পুড়ছে দিল্লি, পাঁচ বছরে প্রথম উষ্ণতম এপ্রিল জাতীয় রাজধানীতে
গত পাঁচ বছর পর এপ্রিল মাসে ফের জ্বলছে দিল্লি সহ দিল্লির বাসিন্দারা। শনিবার দিল্লি–এনসিআর জুড়ে তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। এদিন জাতীয় রাজধানীতে তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস যা পাঁচবছরের মধ্যে এপ্রিলে সর্বোচ্চ। পার্শ্ববর্তী গুরুগ্রামে তা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘুরছে। এর আগে ২০১৭ সালের ২১ এপ্রিল জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি।

আইএমডি ইতিমধ্যেই রবিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করে দিয়েছে কারণ শহরজুড়ে তীব্র তাপপ্রবাহ চলবে। আইএমডির অনুসারে, শনিবার ৪২.৪ ডিগ্রি সেলসিয়াসে পুড়েছে দিল্লি, যা পাঁচবছরে সবচেয়ে উষ্ণ এপ্রিল মাস হিসাবে রেকর্ড হল। এর আগে ২০১৭ সালের ২১ এপ্রিল জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে তাপমাত্রা ছিল সর্বাধিক ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, এটাই সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস হিসাবে চিহ্নিত।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে ৭২ বছরে এই প্রথম দিল্লিতে এপ্রিলের প্রথমার্ধে এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সফদরজঙ্গ মনিটরিং স্টেশনের পর্যবেক্ষণ অনুসারে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গুরুগ্রামে সর্বাধিক তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি উর্ধ্বে এবং ১৯৭৯ সালের ২৮ এপ্রিল গুরুগ্রামে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
হরিয়ানার ফরিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে মেঘলা অবস্থা দমিয়ে থাকা তাপ থেকে কিছুটা স্বস্তি আনতে পারে বলে জানিয়েছে আইএমডি। এর আগেই আবহাওয়া দফতর (আইএমডি) টুইট করে জানিয়েছিল, 'রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে আগামী পাঁচ দিন ভয়াবহ তাপপ্রবাহ থাকবে।’












Click it and Unblock the Notifications