Ambani Wedding: অঝোরে চলছে বর্ষণ, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানের মাঝেই জারি কমলা সতর্কতা
আজই চার হাত এক হবে অনন্ত-রাধিকার। শহরে আসতে শুরু করেছে অতিথিরা। এদিকে আকাশে মেঘের ঘনঘটা। সকাল থেকে বর্ষণ চলছে মুম্বইয়ে। জারি হয়েছে কমলা সতর্কতা। যার জেরে রাস্তায় জল সমার সম্ভাবনা রয়েছে।
এদিকে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শহবে ভিভিআইপি সমাগম শুরু হয়ে গিয়েছে। হলিউড-বলিউট থেকে শুরু করে তাবর রাজনৈতিক ব্যক্তিত্বরা আসতে শুরু করে দিয়েছে আম্বানিদের বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে। বাণিজ্য নগরি আজ ভিভিআইপি সমাবেশে একেবারে ভর্তি।

একে একে বিদেশি অতিথিদের বিমান আসতে শুরু করে দিয়েছেন। কিম কার্দাশিয়ান, রেমা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আসার কথা রয়েছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড বেকহ্যাম সহ একাধিক তারকার। অন্যদিকে আবার শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস পৌঁছে গিয়েছেন। বলিউড-হলিউড তারকারা ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এই বিয়ের অনুষ্ঠানে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব সহ একাধিক রাজনৈতিক নেতা আসতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি উপস্থিত থাকবেন আম্বানিদের বিয়েতে। কাজেই একেবারে চাঁদের হাট বসতে চলেছে এখানে।
কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। বাণিজ্য নগরীর আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আগে থেকেই তার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে শহরে। তার জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে ট্রাফিক পুলিশ। একাধিক রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন কোন রাস্তায় জল জমতে পারে তার জন্য আগে থেকেই সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications