ঢুকে পড়েছে উত্তরপূর্ব বর্ষার বৃষ্টি, কমলা সতর্কতা জারি দক্ষিণ ভারতে
বুধবারই দক্ষিণ ভারতে ঢুকে গিয়েছে উত্তরপূর্ব বর্ষা। যার জন্য তামিলনাড়ু ও কেরলে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বুধবারই দক্ষিণ ভারতে ঢুকে গিয়েছে উত্তরপূর্ব বর্ষা। যার জন্য তামিলনাড়ু ও কেরলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আইএমডি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তামিলনাড়ু এবং পুডুচেরি, লাক্ষাদ্বীপের কিছুটা অংশ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং কেরলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কমলা সতর্কতা জারি করে আইএমডি দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলেছে। যদি লাল সতর্কতা জারি করা হয় তবে বাসিন্দারা যেন দ্রুত পদক্ষেপ করে এবং সবুজ মানে কোনও সতর্কতা জারি নয়।

আইএমডি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, 'দক্ষিণপূর্ব বর্ষা গোটা দেশ থেকেই বিদায় নিয়েছে এবং একই সঙ্গে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং কেরালার সংলগ্ন অঞ্চলগুলিতে উত্তরপূর্ব বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।' দক্ষিণ-পশ্চিম বর্ষার বৃষ্টি সাম্প্রতিক বছরগুলিতে মানুষকে সাংঘাতিকভাবে ভুগিয়েছে। এ বছরও বর্ষা ঢুকতে বেশ দেরি হয়। এরিয়া সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর এস বালাচন্দ্র জানান, আগামী ২৪ ঘণ্টায় কন্যাকুমারি, তিরুনেলভেলি, তুতিকোরিন, রামনাথপুর, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কুড্ডালোর এবং তামিলনাড়ুর কাবেরি মালভূমিতে ভারী বৃষ্টি শুরু হবে।
এ বছরই জুন-সেপ্টেম্বরে কর্নাটক (১৮ শতাংশ), পুডুচেরি (১৫ শতাংশ), কেরল (৫ শতাংশ), তামিলনাড়ু (১ শতাংশ) অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। ফলস্বরূপ এইসব রাজ্যগুলিতে উত্তরপূর্ব বর্ষা শুরু হওয়ার আগেই তাদের জলের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে এবং এখন এই রাজ্যগুলি স্বাচ্ছন্দ্যে আছে। আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয়ই এই বর্ষা-পরবর্তী সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ রয়েছে, আশা করা যাচ্ছে আসন্ন মৌসুমি ঝড়ের সৃষ্টি হবে। যার জন্য দক্ষিণ রাজ্যগুলিতে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। তবে উদ্বেগের বিষয় হল, এই অঞ্চলগুলি আর কত বৃষ্টি সহ্য করতে পারে।
উত্তর-পূর্ব বর্ষা চলবে ডিসেম্বর পর্যন্ত। যা তামিলনাড়ুর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তার বার্ষিক বৃষ্টিপাতের ৭০ শতাংশ উৎস। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনার গুরুত্বপূর্ণ বাঁধগুলি অতিরিক্ত বৃষ্টির কারণে ভর্তি হয়ে রয়েছে। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ (১২৭ শতাংশ), তামিলনাড়ু (৭০ শতাংশ), কর্নাটক (২২ শতাংশ), তেলেঙ্গনা (১১ শতাংশ) এবং কেরল (৬ শতাংশ) জলাধারে জল ধরে রেখেছে।












Click it and Unblock the Notifications