৯ বছর পর নীতীশের সঙ্গে একমঞ্চে মোদী! পটনা থেকে বিরোধীদের দিলেন বার্তা
দেশ জুড়ে চলছে বিজেপির বিজয় সংকল্প র্যালি। এদিন সেই কর্মসূচি উপলক্ষে পাটনার গান্ধী ময়দানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
দেশ জুড়ে চলছে বিজেপির বিজয় সংকল্প র্যালি। এদিন সেই কর্মসূচি উপলক্ষে পাটনার গান্ধী ময়দানে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২০০৯ সালের পর বিহারে মঞ্চ ভাগ করে নিলেন মোদী ও নীতীশ। বিহার থেকে রবিবারই মোদী যাবেন আমেথিতে। অস্ত্র কারখানার উদ্বোধনে।

পাটনার গান্ধী ময়দানের সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিরোধীরা তাঁকে সরকার থেকে সরাতে চান। আর তিনি দেশ থেকে সন্ত্রাসবাদ দূর করতে চান। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কথা বলার দরকার ছিল, তখন দিল্লিতে ২১ দলের জোট এনডিএ-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাল। মানুষ এইসব ঘটনা ভুলবে না। সেনাবাহিনীকে উৎসাহিত করার পরিবর্তে বিরোধীরা এমন সব কথা বলছেন, যাতে শত্রুর মুখে হাসি ফুটছে। এপ্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত বিরোধীরা এই হামলা নিয়ে প্রমাণ চেয়েছেন।
পাটনার গান্ধী ময়দানে পশুখাদ্য কেলেঙ্কারির কথা উল্লেখ করেন মোদী। কটাক্ষ করে তিনি বলেন, পশুখাদ্যের নাম করে এখানে সব কিছু চলত। তাঁর সরকারই মিডলম্যান এবং দুর্নীতি রোধে এগিয়ে এসেছে বলে দাবি করেছএন মোদী। প্রধানমন্ত্রী বিহার প্রসঙ্গে বলেন, কেন্দ্রে রয়েছে এনডিএ-র সরকার। আর রাজ্যেও তাই। ফলে দ্রুত গতিতে উন্নয়ন চলেছে এই রাজ্যে। এব্যাপারে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন তিনি।
নিজের ভাষণে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে এনডিএ-র ফল নিয়ে আশ্বাস দেন। তিনি বলেন, বিহারের এনডিএ- ৪০টির সবকটিতেই জয়লাভ করবে। বিজেপির সঙ্গে জেডিইউ-এর জোট প্রসঙ্গে তিনি বলেন, বিহারের উন্নয়নের জন্যই এই জোট।












Click it and Unblock the Notifications