রাজ্যসভায় আরও দুর্বল বিরোধীরা, সংখ্যাগরিষ্ঠতার খুব কাছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ

এবার রাজ্যসভায় আরও শক্তি কমতে চলেছে কংগ্রেস তথা বিরোধীদের। এপ্রিল, জুন, নভেম্বরে রাজ্যসভার প্রায় ৬৮ টি আসন খালি হতে চলেছে। যার মধ্যে অনেকগুলি আপাতত নিজেদের দখলে থাকলেও, তা হারাতে চলেছে কংগ্রেস।

এবার রাজ্যসভায় আরও শক্তি কমতে চলেছে কংগ্রেস তথা বিরোধীদের। এপ্রিল, জুন, নভেম্বরে রাজ্যসভার প্রায় ৬৮ টি আসন খালি হতে চলেছে। যার মধ্যে অনেকগুলি আপাতত নিজেদের দখলে থাকলেও, তা হারাতে চলেছে কংগ্রেস। অন্যদিকে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাবে। ২৪৫ আসনের রাজ্যসভায় বিজেপির দখলে রয়েছে ৮২ টি আসন, অন্যদিকে কংগ্রেসের দখলে রয়েছে ৪৬ টি আসন।

১৯টির মধ্যে ৯ টি হারাবে কংগ্রেস

১৯টির মধ্যে ৯ টি হারাবে কংগ্রেস

সূত্রের খবর অনুযায়ী, এই মুহুর্তে কংগ্রেসের দখলে রয়েছে ১৯টি আসন। তার মধ্যে থেকে ৯টি আসন হারাতে চলেছে তারা। কেননা বেশ কয়েকটি রাজ্যে তাদের শক্তি বেশ অনেকটাই কমেছে। কংগ্রেস সূত্রের দাবি নটি আসন তারা দখলে রাখতে পারবে। পাশাপাশি সহযোগীদের সাহায্যে আরও এক থেকে দুটি আসনে তারা জিতে যাবে। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মেঘালয় এবং অসম থেকে আসন হারাবে কংগ্রেস।

বেশ কয়েকজন হেভিওয়েটকে রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস

বেশ কয়েকজন হেভিওয়েটকে রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস

সূত্রের আরও খবর কংগ্রেস বেশ কয়েকজন হেভিওয়েটকে রাজ্যসভায় পাঠাতে চায়। সেই তালিকায় রয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রণদীপ সুরজেওয়ালার মতো নেতারা। অন্যদিকে মোতিলাল ভোরা, মধুসূদন মিস্ত্রি, কুমারী শৈলজা, দিগ্বিজয় সিং, বিকে হরিপ্রসাদ, এমভি রাজীব গৌড়ার মতো নেতাদের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল কিংবা জুন মাসে।

চারটি রাজ্য থেকে আসন বাড়বে কংগ্রেসের

চারটি রাজ্য থেকে আসন বাড়বে কংগ্রেসের

ক্ষমতায় থাকা চারটি রাজ্য ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে কংগ্রেসের রাজ্যসভার আসন সংখ্যা বাড়তে চলেছে। প্রথম তিনটি রাজ্য থেকে দুটি করে এবং মহারাষ্ট্র ও কর্নাটক থেকে একটি করে আসন কংগ্রেস পেতে পারে।

এপ্রিল, জুন, নভেম্বরে রাজ্যসভার প্রায় ৬৮ টি আসন খালি

এপ্রিল, জুন, নভেম্বরে রাজ্যসভার প্রায় ৬৮ টি আসন খালি

এপ্রিল মাসে রাজ্যসভার ৫১ টি আসন খালি হতে চলেছে, জুনে পাঁচটি, জুলাইয়ে একটি এবং নভেম্বরে ১১ টি আসন খালি হবে। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ডের ১ টি এবং উত্তর প্রদেশের ১০ টি আসন। নভেম্বরে এই ১১ টি আসন খালি হতে চলেছে।

রাজ্যসভায় সব থেকে বেশি আসন উত্তরপ্রদেশের

রাজ্যসভায় সব থেকে বেশি আসন উত্তরপ্রদেশের

রাজ্যসভায় সব থেকে বেশি আসন রয়েছে উত্তর প্রদেশের, ৩১ টি। এরপর মহারাষ্ট্রের রয়েছে ১৯ টি, তামিলনাড়ুর ১৮ টি, পশ্চিমবঙ্গের ১৬ টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+