গুলিতে মৃত সাংবাদিক ও তাঁর ভাই! বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী, সাহায্যের ঘোষণা
উত্তরপ্রদেশের সাহারানপুরে নিজের বাড়িতেই হিন্দি খবরের কাগজের সাংবাদিক আশিল জানওয়ানি এবং তাঁর ভাই-এর খুনের ঘটনায় ৫ লক্ষ টাকা করে সাহায্যেরকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের সাহারানপুরে নিজের বাড়িতেই হিন্দি খবরের কাগজের সাংবাদিক আশিল জানওয়ানি এবং তাঁর ভাই-এর খুনের ঘটনায় ৫ লক্ষ টাকা করে সাহায্যের
কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে পুলিশ বলছে গোবর সরানো নিয়ে গণ্ডগোলের জেরে এই খুন। বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেছে।

অভিযোগ রবিবার সকালে দৈনিক জাগরণের ফটোগ্রাফার আশিস (২৩) এবং তাঁর ভাই আশুতোষ(১৯)কে প্রতিবেশী মহিপাল সাইনি এবং তার সাঙ্গোপাঙ্গোরা গুলি করে হত্যা করে। এমনটাই জানিয়েছেন, সাহারানপুরের এসএসপি দীনেশ কুমার। তর্ক-বিতর্কের মধ্যেই মহিপাল আশিসদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করে। স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে গেলেওয়, কাউকেই বাঁচানো যায়নি। এসএসপি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করতে তিনটি দল গঠন করা হয়েছে।
সরকারি আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সাহারানপুরের এসএসপিকে ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে সমাজবাদী পার্টির অপ্রধান অখিলেশ যাদব দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অন্যদিকে বিধানসভায় কংগ্রেস বিধায়কদলের নেতা অজয় কুমার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।












Click it and Unblock the Notifications