রাজ্যসভায় পীযূষ গোয়েলের ডাকা বৈঠক এড়াল বিরোধীরা, পাল্টা দাবিতে সোচ্চার
রাজ্যসভায় বিজেপির নেতা পীযূষ গোয়েলের (piyush goyal) ডাকা বৈঠক এড়াল বিরোধীরা (opposition) । সংক্ষিপ্ত নোটিসে এই বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। অন্যদিকে বিরোধীদের অভিযোগ পেগাসাস (pegasus) ইস্যু নিয়ে সপ
রাজ্যসভায় বিজেপির নেতা পীযূষ গোয়েলের (piyush goyal) ডাকা বৈঠক এড়াল বিরোধীরা (opposition) । সংক্ষিপ্ত নোটিসে এই বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। অন্যদিকে বিরোধীদের অভিযোগ পেগাসাস (pegasus) ইস্যু নিয়ে সপ্তাহব্যাপী অচলাবস্থা এবং কৃষি আইন (farm laws) নিয়ে আলোচনায় সরকার আগ্রহী নয়।

আরজেডির তরফে মনোজ ঝা বলেছেন, চেয়ারম্যান চেষ্টা করলেন, অচলাবস্থা কাটাতে মন্ত্রীরাই বিরোধীদের কাছে পৌঁছে যেতে পারেননি। প্রসঙ্গত পীযূষ গোয়েল সোমবার রাজ্যসভায় বলেছিলেন, তিনি বিভিন্ন দলের নেতাদের সন্ধে ছটা নাগাদ চায়ের জন্য আমন্ত্রণ করছেন। সবার সামনে আমন্ত্রণ নিয়ে তিনি বলেন, তারা সব বিষয় নিয়ে আলোচনা করতে চান। ঐক্যমতের ভিত্তিতে সমাধান সূত্র বের করার ওপরে জার দেন তিনি।
তবে গোয়েলের প্রস্তাবে বরফ গলেনি। বিরোধীরা বলছে ৫০ মিনিট পরে বৈঠক করবেন রাজ্যসভার বিজেপি নেতা। বিরোধী নেতারা আদৌ সেই সময়ের জন্য তৈরি কিনা তা পীযূষ গোয়েল জানার চেষ্টাই করেননি। যা তাদেরকে ব্যথিত করেছে।
সিপিআই সাংসদ বিনয় বিশ্বম বলেছেন, সরকার পক্ষের এই আমন্ত্রণ অহংকারপূর্ণ। এই সরকার গণতন্ত্রের কোনও ধার ধারে না। শুধুমাত্র বিরোধীদের বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে।
কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ বলেছেন, কেউই এই ধরনের বৈঠক চান না। তানি দাবি করেন সব বিরোধীরাই অকসঙ্গে। সবাই দাবি করছেন, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পেগাসাস নিয়ে আলোচনা করতে হবে। সুপ্রিম কোট্রে নজরদারিতে তদন্ত করতে হবে। তিনি বলেন সংসদ চলছে না, কারণ সরকার এইদাবিতে সহমত হচ্ছে না। রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন রমেশের এই অবস্থানকে সমর্থন করেছেন।
ডিএমকের টি শিবা বলেছেন, যেসময় গোয়েল এই আমন্ত্রণ জানিয়েছেন, সেই সময় খুব কম নেতাই রাজ্যসভায় ছিলেন। এইভাবেই কি সব বিরোধীদের একজায়গায় দেখতে চান মন্ত্রী, প্রশ্ন করেন তিনি।
অন্যদিকে সরকারের তরফে জানানো হয়েছে, গোয়েল সংসদ বিষয় দফতরের মন্ত্রী হওয়ায় অচলাবস্থা কাটাতে তিনি সব বিরোধী নেতার কাছেই পৌঁছতে চেষ্টা করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে বিরোধীদের ধ্যে ঐক্যমত্য হয়নি বলে মন্তব্য করেছেন পীযূষ গোয়েল।












Click it and Unblock the Notifications