নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধী ঐক্যের প্রদর্শন, দেশজুড়ে কালা দিবস পালন

৮ই নভেম্বর দেশজুড়ে কালাদিবস পালন করবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, নোট বাতিলের বর্ষপূর্তিতে দেশজুড়ে একজোট হয়ে বিক্ষোভ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে বিরোধীরা

৮ই নভেম্বর দেশজুড়ে কালাদিবস পালন করবে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। নোট বাতিলের বর্ষপূর্তিতে দেশজুড়ে একজোট হয়ে বিক্ষোভ প্রতিবাদের কর্মসূচি নিয়েছে বিরোধীরা। নোট বাতিলের জেরে গত এক বছরে অর্থনীতির যা হাল হয়েছে, তাও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধী ঐক্যের প্রদর্শন, দেশজুড়ে কালা দিবস পালন

এদিন বিরোধী কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের পর রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, গত বছর ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাকে শতাব্দীর সবথেকে বড় দুর্নীতি বলা যায়। সেকারণেই ওই দিন দেশজুড়ে কালাদিবস পালন করা হবে। ১৮টি বিরোধী রাজনৈতিক দল নিজের নিজের রাজ্যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাবে।

নোট বাতিলের বর্ষপূর্তিতে বিরোধী ঐক্যের প্রদর্শন, দেশজুড়ে কালা দিবস পালন

গুলাম নবি জানিয়েছেন, বিশ্বের কোনও দেশে এর আগে সরকারের নীতির কারণে সাধারণ মানুষকে মরতে হয়নি। কিন্তু গত বছর নোট বাতিলের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ভারতের ইতিহাসে জায়গা করে নিয়েছে মোদী সরকারের এই কেলেঙ্কারি। এক বছর পরেও কেন্দ্রীয় সরকার নোট বাতিল সংক্রান্ত বহু প্রশ্নের জবাব দিতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

অপরদিকে বিক্ষুব্ধ জেডিইউ গোষ্ঠীর প্রধান শরদ যাদব বলেন, সম্ভবত ভারতের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রীর ঘোষণা করা একটা সিদ্ধান্তকে ১৩৫ বার পরিবর্তন করতে হয়েছে। এখান থেকেই প্রমাণ হয়, কোনও কিছু চিন্তাভাবনা না করেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ১৮টি বিরোধী দলের এই বিক্ষোভ প্রতিবাদের মধ্যে দিয়ে বিরোধী ঐক্যই বোঝানো হবে কেন্দ্রীয় সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+