বিজেপিকে ভয় বিরোধীদের, দাবি নরেন্দ্র মোদীর
বিজেপি ক্ষমতায় ফিরলে রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ও দুর্নীতির দোকান বন্ধ হবে বুঝেই ভয় পেয়েছেন বিরোধীরা।
বিজেপি ক্ষমতায় ফিরলে রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ও দুর্নীতির দোকান বন্ধ হবে বুঝেই ভয় পেয়েছেন বিরোধীরা। বিহারের এক নির্বাচনী সভায় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী ঐক্যকে 'মহামিলাবটি গ্যাং' বলে কটাক্ষ করার পাশাপাশি বিরোধীরা দেশের জওয়ানদের বিশেষ সুবিধা কেড়ে নিতে চেয়ে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

কিন্তু সন্ত্রাসবাদ ও মাওবাদী কার্যকলাপ দমনে তিনি ও তাঁর সরকার জওয়ানদের সব রকম সুবিধা ও স্বাধীনতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে, বিজেপি ফের ক্ষমতায় এলে দেশের সংরক্ষণ পদ্ধতিকে আরো বলিষ্ঠ করার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল, দেশে সংরক্ষণ প্রথা চালু করার জনক বিআর আম্বেদকরের জন্মদিন। বিজেপি এবং তাঁর সরকার দেশজুড়ে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে দেশের সাংবিধানিক সংস্থাগুলি ভেঙে পড়বে, সংরক্ষণ ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি ধুয়েমুছে সাফ হয়ে যাবে বলে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দাবি করেছেন, বিরোধীরা ভয় পেয়েছেন। বুঝে গেছেন, বিজেপি ক্ষমতায় ফিরলে রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান হবে, দেশে দুর্নীতির দোকান বন্ধ হবে।












Click it and Unblock the Notifications