Lok Sabha Election: বাজেয়াপ্ত ৩০০০ কোটি ফিরবে বাংলায়? মোদীর প্রতিশ্রুতি গিমিক বলছে বিরোধীরা
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের মুখে মোদীর মুখে বড় প্রতিশ্রুতি! বাংলায় প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে। আর তা কীভাবে সম্ভব সে বিষয়ে আইনি বিকল্পগুলি নিয়ে আলোচনা চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী। আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন নরেন্দ্র মোদী।
দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কথা দীর্ঘক্ষণ কথা বলেন। সেই ফোনালাপেই ইডির বাজেয়াপ্ত টাকা গরীব মানুষকে ফেরানোর বার্তা দেন প্রধানমন্ত্রী (Pm Modi)। আর এহেন বার্তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

- Lok Sabha Election 2024: কী বলছেন বিরোধীরা
লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন একমাসও বাকি নেই। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। ভোটের মুখে বিজেপিকে প্রার্থীকে ফোন করে বড় বার্তা প্রধানমন্ত্রী। যদিও পুরোটাই ভোটের মুখে দাঁড়িয়ে ভাওতা এবং গিমিক বলছেন বিরোধীরা।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, তাঁর এবং দলের প্রচারের জন্য প্রধানমন্ত্রী প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। এদিকে মণিপুরের মহিলাদের সঙ্গে কথা বলার সময় পেলেন না প্রধানমন্ত্রী। এমনকি সংসদেও এই বিষয়ে আলোচনায় দিলেন না। প্রতিহিংসা রাজনীতি চলছে বলে তোপ তৃণমূল নেতার। ভোটের মুখে পুরোটাই গিমিক বলেও দাবি তাঁর। পাশাপাশি বাংলার বকেয়া টাকা নিয়েও এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান শান্তনু সেন।
অন্যদিকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি বলে তোপ বামেদের। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশেই তদন্ত চলছে। যা করবে আদালতই করবে। নির্বাচনী বণ্ড এবং একাধিক ইস্যুতে নজর ঘোরাতেই এহেন প্রতিশ্রুতি বলে দাবি কংগ্রেসের।
- Lok Sabha Election 2024: ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?
অমৃতা রায়ের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, আবাস, শিক্ষা সহ একাধিক দুর্নীতিতে বাংলায় ইডি প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা কীভাবে গরীব মানুষকে ফেরানো সম্ভব তা নিয়ে আইনি আলোচনা চলছে। ক্ষমতায় ফিরলে আইনি এনে কিংবা অন্য যে কোনও উপায়ে বাংলার মানুষকে সেই ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান নরেন্দ্র মোদী।
আর এহেন বার্তার পরেই জোশ এসে গিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আরও সাহস মিলছে বলেও জানিয়েছেন তিনি। আগামীদিনে এই বিষয়ে সামনে রেখেই প্রচার বিজেপির।












Click it and Unblock the Notifications