বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ, মোদীর ভাষণের মাঝে তুমুল বিক্ষোভ, মুলতুবি করতে হল সভা

বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ, মোদীর ভাষণের মাঝে উত্তাল বিক্ষোভ, মুলতুবি করতে হল সভা

বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল লোকসভা। প্রধামন্ত্রীর ভাষণের মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রীদের কটাক্ষ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। তার প্রতিবাদে প্রধানমন্ত্রী বলেন মন্ত্রী পদের মর্যাদা দিন। অনেক দলিত মহিলা মন্ত্রিত্ব পেয়েছেন সেটা কেউ মেনে নিতে পারছেন না বলেই বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা।

শুরু হল বাদল অধিবেশন

শুরু হল বাদল অধিবেশন

করোনা আবহে আরও একটি অধিবেশন শুরু হল সংসদে। এর আগে বাজেট অধিবেশন কাট ছাট করতে হয়েছিল একাধিক করোনা সংক্রমণের কারণের কারছে। কোভিড বিধি মেেনই ফের সংসদের দরজা খুলল আজ থেকে। প্রথম দিনেই সংসদের সফল অধিবেশনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন এবারের সংসদ অধিবেশন সফল হবেন এবং বিরোধীরা অধিবেশনকে সফল করতে সাহায্য করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

অধিবেশনের প্রথম দিনেই বলতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার রদবদলে নতুন মন্ত্রীদের পরিচয় করাচ্ছিলেন তিনি। তার মাঝেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। অত্যন্ত বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন নতুন মন্ত্রীদের মধ্যে এতো দলিত মহিলাকে সুযোগ দেওয়া হয়েছে গেখে সংসদে সকলেই নতুন কাজের উদ্যোম পাবেন। এই প্রথম সমাজের দলিত, পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিরা মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মুলতুবি অধিবেশন

মুলতুবি অধিবেশন

তুমুল বিক্ষোভ শুরু হয় দফায় দফায়। কিছুতেই থামেননি বিরোধীরা। শেষ পর্যন্ত মাঝ পথে থামতে হয় প্রধানমন্ত্রীকে। বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করেছেন স্পিকার ওম বিড়লা। বিরোধীদের এই আচরণ সংসদের সম্মানহানি করছে বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই অধিবেশন বিকেল পর্যন্ত মুলতুবি করে দেওয়ার কথা ঘোষণা করেন স্পিকার।

মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল

বাদল অধিবেশনের আগেই মন্ত্রিসভায় রদবদল ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪-কে টার্গেট করেই মূলত মোদীর এই রদবদল বলে মনে করা হচ্ছে। ৩৬ মন্ত্রীকে নতুনকরে জায়গা দিয়েছেন তিনি। তাতে একাধিক মহিলা এবং দলিত প্রতিনিধি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+