Opposition PM Candidate: মোদীর বিপক্ষে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে, কী বলছে সি ভোটারের সমীক্ষা

Opposition PM Candidate: বিরোধীদের একটা বড় অংশ জোটের নাম ইন্ডিয়া দিয়ে ক্ষমতাসীন এনডিএ-র বিরুদ্ধে নেমেছে। তাদের দিকে রয়েছে ২৬টি দল। অন্যদিকে এনডিএ জোটে দলের সংখ্যা ৩৯ টি। বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখার পরেই যে প্রশ্ন সামনে এসে পড়েছে তা হল বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?

বিরোধী দলগুলির তরফে বড়, মেজো, সেজো কেউই প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে রাজি হয়নি। মনে নানা ইচ্ছা থাকলেও, সবাই সামনে বলছে, তারা বিজেপিকে ক্ষমতা থেকে দুরে সরিয়ে রাখতে কাজ করে যাবে।

Opposition PM Candidate

যে সময়ে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক চলছিল, তার আশপাশের সময়ে সি-ভোটারের তরফে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর (Opposition PM Candidate) নাম নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। সেখানেই নতুন তথ্য সামনে এসেছে। সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধীর নাম সামনে এসেছে।

রাহুল গান্ধীর ওপরে শাস্তি আরোপ যে অবস্থায় রয়েছে, তাতে তাঁর আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা কম। সেই কারণে সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল, রাহুল গান্ধীর বদলে বিরোধী শিবিরে প্রধানমনন্ত্রীর মুখ কে হতে পারেন।

Opposition PM Candidate

সি-ভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে ১০ শতাংশ লোক বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে (Opposition PM Candidate) মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন। এরপরেই রয়েছেন আপ প্রধান কেজরিওয়াল এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উভয়কেই ১৪ শতাংশ লোক পছন্দ করেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সি ভোটারের সমীক্ষায় নেতানেত্রীদের মধ্যে সব থেকে বেশি মানুষ প্রিয়ঙ্কা গান্ধীকে পছন্দ করেছেন। সমীক্ষায় ৩৩ শতাংশ মানুষ মনে করছেন প্রিয়ঙ্কা গান্ধী বিরোধীদের মধ্যে যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন, মোদীর বিরুদ্ধে লড়াইয়ে (Opposition PM Candidate)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+