Opposition Patna Meeting: নীতীশের বাসভবনে হাইভোল্টেজ মিটিং, মুখোমুখি হবেন মমতা-রাহুল
বিরোধী দলের আজ হাইভোল্টেজ বৈঠক নীতীশের রাজ্য পাটনায়। গতকালই সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজই হাইফোল্টেজ বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলার পর এই প্রথম রাহুল গান্ধীর সঙ্গে মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যদিও রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সরব হয়েছিলেন। কিন্তু তার আগে একাধিকবার কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোট গড়ার কথা বলেছিলেন তিনি।

ইতিমধ্যেই পাটনায় পৌঁছে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁদের বিমান বন্দরে স্বাগত জানিয়েছেন নীতীশ কুমার নিজে। আজ তাঁর বাসভবনে হবে বৈঠক। হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকবেন, শরদ পাওয়ার, সঞ্জয় রাউত, এমকে স্টালিন, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী একাধিক দলের নেতারা।
২০২৪-এর লোকসভা ভোটে অবিজেপি দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যই এই বৈঠক। একুশের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে জয়ের পর দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্য নিয়ে তৎপরতা শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তারপরে একাধিকবার দিল্লিতে গিয়ে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
কিন্তু মাঝে একক ভাবে সর্বভারতীয় স্তরে লড়াইয়ের পথে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। গোয়া বিধানসভা নির্বাচন, ত্রিপুরা, মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী িদয়েছিল তারা। িকন্তু কোনও রাজ্যেই তেমন ভাবে সফল হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কংগ্রেসকে ছাড়াই বিরোধী ঐক্য গড়ে তোলার কথা প্রথমে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসকে সামিল করেই মহাজোটের পথে হাঁটতে হচ্ছে।
সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর আজ প্রথম কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাটনায় নীতীশ কুমারের বাসভবনের বৈঠকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পর রাহুলের এই মেগাবৈঠকে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications