২০২৪-র ভোটের আগে EVM-নিয়ে উদ্বেগ, একযোগে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিরোধীরা
২০২৪-র ভোট এগিয়ে আসছে। হাতে আর মাত্র কয়েকটা মাস সময়। তার আগে ফের ইভিএমের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তাঁরা অভিযোগ করেছেন ইভিএমে ফের কারচুপি হতে পারে। এমনকী রিমোর্ট ভোটিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা । এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

ভোট এগিয়ে আসতেই আবারও বিরোধীদের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ইভিএম। ২০১৮-র লোকসভা ভোটের পর ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। তারপরেই বিরোধীরা ইভিএমে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেসময় ইভিএমে কারচুপির সব সম্ভাবনাই খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। আবারও লোকসভা ভোট আসছে। ২০২৪-র এপ্রিল-মে মাসের মধ্যেই হয়তো নির্বাচন হবে। তার আগে আবারও ইভিএমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলের নেতারা।
সম্প্রতি নির্বাচন কমিশন রিমোর্ট ভোটিং সিস্টেম চালু করার কথা ঘোষণা করেছে। তাতে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা ভেবেই এই সিস্টেম চালু করা হয়েছে। ভোটার যে যেখানকারই হোক না কেন তাঁরা যেকোনও জায়গায় ভোট দিতে পারবেন। তাঁদের কাছে পৌঁছে যাবে ইভিএম। সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই তাঁরা ইভিএমে ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বৈঠক ডেকেছেন বিরোধী দলের নেতাদের নিয়ে। রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং, কপিল সিবল, সমাজবাদী পার্টি সদস্য রামগোপাল যাদব, শিবসেনা সদস্য অনিল দেশাই সহ রাজ্য সভার বিরোধী দলের সদস্যরা বৈঠক করেছেন। সেই বৈঠকে রিমোর্ট ভোটিং সিস্টেেমর বিরোধিতা করেছেন তাঁরা। যারে পরিযায়ী শ্রমিকদের কাছে ইভিএম নিয়ে গিয়ে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে ধর্না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications