আদানি ইস্যুতে ইডি তদন্তের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে অভিযান বিরোধীদের
আদানি ইস্যুতে এবার এককাট্টা বিরোধীরা। ইডির দফতরে অভিযান চালালেন তাঁরা। আদানি ইস্যুতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বিরোধীদেরপ এই অভিযানের নেতৃত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে। সংসদ ভবনে একজোটে বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত নেন। তারপরেই সাড়ে ১২টা নাগাদ ইডির দফতরে অভিযান চালান তাঁরা।

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই সসংদের বাজেট অধিবেশনে আদানি ইস্যুতে সরব হয়েছিলেন বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হতে শুরু করে। আদানি ইস্যুতে বারবার সংসদ অধিবেশনে সরব হয়েছেন বিরোধীরা। এবার একেবারে ইডির দফতরে অভিযান চালালেন তাঁরা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সংগঠিত হয়ে বিরোধীরা অভিযান শুরু করেন।
সেই অভিযানে ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সহ একাধিক কংগ্রেস নেতা। টিডিপি থেকে শুরু করে ডিএমকে একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতারা তাতে সামিল হয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এই অভিযান থেকে বিরত ছিলেন। বিরোধীরা জেপিসি তদন্তেরও দাবি জানিয়েছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানিদের যোগ থাকার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে অভিযোগ করেছিলেন আদানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাযোগ রয়েছে।
কংগ্রেসের অভিযোগ করেছেন মোদীর শাসনকালে আদানিদের সম্পত্তির পরিমান কয়েকশো কোটি টাকা বেড়েছে। আদানিরা মোদীর মদতেই এত কোটি টাকার সম্পত্তি তৈরি করতে পেরেছে বলে দাবি কংগ্রেসের। সেই সঙ্গে কংগ্রেস অভিযোগ করেছে এসবিআই সহ একাধিক ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকার ঋণ নিয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসতেই রিজার্ভ ব্যাঙ্ক এসবিআই সহ একাধিক ব্যাঙ্ককে তলব করে বৈঠক করেছে। যদিও এসবিআইয়ের দাবি এই নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই।
বিস্তারিত আসছে...












Click it and Unblock the Notifications