'মোদী ফোবিয়া'-য় কাঁপছে বিরোধীরা! ওড়িশা থেকে আক্রমণে সুর চড়ালেন অমিত শাহ

ওড়িশায় গিয়ে নবীন পট্টমনায়েকের বিজেডিকে তো বটেই, বিরোধী দলগুলিকে একসূত্রে গেঁথে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ওড়িশায়ও অন্য কয়েকটি প্রদেশের মতো বিধানসভা ভোট রয়েছে সামনেই। লোকসভা ভোটের সময়ই তা হওয়ার কথা। সেই উপলক্ষ্যে ওড়িশায় গিয়ে নবীন পট্টমনায়েকের বিজেডিকে তো বটেই, বিরোধী দলগুলিকে একসূত্রে গেঁথে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

মোদী ফোবিয়া-য় কাঁপছে বিরোধীরা! সুর চড়ালেন অমিত শাহ

তাঁর কথায়, বিরোধীরা 'মোদী ফোবিয়া'-য় ভুগছে। তাদের কোনও অ্যাজেন্ডা নেই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও ভাবনা নেই। আর অন্যদিকে বিজেপি ও এনডিএ দেশকে সংঘবদ্ধ করে বদলে ফেলতে চেষ্টা চালাচ্ছে। বিশ্বের এক নম্বর দেশ করার সংগ্রামে ব্রতী হয়েছে।

ওড়িশার নবীন পট্টনায়েকের বিজেডি সরকারকে তুলোধোনা করে শাহ বলেন, রাজ্যে দারিদ্রতা ও পিছিয়ে পড়া অংশের মানুষের নিপীড়নের জন্য দায়ী বিজেডি সরকার। ফলে ২০১৯ সালের নির্বাচনেই নবীন পট্টনায়েকের বিদায় ঘণ্টা বেজে যাবে।

শাহ বলেছেন, কংগ্রেস সহ বিরোধীরা ভারতকে ভাঙার কাজ করছে। নরেন্দ্র মোদী দেশকে জোড়ার কাজ করছেন। দারিদ্রতা দূরীকরণের চেষ্টা করছেন। আর বিরোধীরা চক্রান্ত করে মোদী হঠাওয়ের ডাক দিচ্ছে।

২০০০ সাল থেকে ওড়িশায় বিজেডি ক্ষমতায় রয়েছে। রাজ্যে এত খনিজের ভাণ্ডার থাকার পরও ওড়িশা পিছিয়ে রয়েছে। ফলে নবীন পট্টনায়েকের সরকারে থাকার অধিকার নেই বলে হুঁশিয়ার করেছেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে বলেও দাবি করেছেন শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+