আদানি ইস্যুতে ফের উত্তাল সংসদ! জেপিসি তদন্তের দাবিতে বিক্ষোভে রাহুল-সোনিয়া
Congress: ফের উত্তপ্ত বাজেট অধিবেশন! সংসদে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে। আর সেখানেই ফের একবার আদানি ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। একই সঙ্গে সংসদীয় কমিটি অর্থাৎ JPC গঠন করে বিষয়টি তদন্তের দাবিতে সরব বিরোধীরা। যদিও এই বিষয়ে বারবার সরকার এড়িয়ে গিয়েছে। আর এই বিষয়ে আজ শুক্রবার ফের একবার সংসদের বাইরে বিক্ষোভে বিরোধীরা। তাৎপর্যপূর্ণ ভাবে এই বিক্ষোভে সামিল রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতা উপস্থিত রয়েছেন।
|
স্লোগান তুলতে থাকেন সোনিয়া-রাহুল গান্ধীরা
আর সেখান থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। যা নিয়ে অস্বস্তিতে বিজেপি। যদিও শুধুমাত্র সংসদের বাইরেই নয়, এই ইস্যুতে সংসদের মধ্যেও সরব হন বিরোধী সাংসদরা। এই অবস্থায় আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন। এরপরেই বিরোধী দলের সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে পৌঁছে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একেবারে ব্যানার-প্ল্যাকার্ড হাতে শুরু হয় বিক্ষোভ। যেখানে আদানি এবং মোদী বিরুদ্ধে একাধিক স্লোগান তুলতে থাকেন সোনিয়া-রাহুল গান্ধীরা। যা নিয়ে সংসদের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

১৫ মার্চ বড়সড় বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল বিরোধী দলগুলি
বলে রাখা প্রয়োজন, গত ১৫ মার্চ বড়সড় বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল বিরোধী দলগুলি। সংসদ ভবন থেকে ইডি দফতর পর্যন্ত পদযাত্রা করার ঘোষণা করা হয়েছিল। কিন্তু মাঝ রাস্তাতেই কংগ্রেস সাংসদদের আটকে দেয় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে কংগ্রেস নেতা-কর্মীরা। একই সঙ্গে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয় দিল্লি পুলিশের তরফে। কিন্তু সেই বেষ্টনী পেরিয়ে আর ইডি দফতরে যাওয়ার সুবিধা করতে পারেননি কংগ্রেস সহ বিরোধী দলগুলি। মাঝ পথ থেকেই তাঁরা ফিরে আসেন। সংসদে ভবনেই বিক্ষোভ দেখান বিরোধীরা।

আদানি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার আদানি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান । বলেন, আদানি এবং মোদীর সম্পর্ক কি? আর তা বলতে ভয় পাচ্ছে মোদী সরকার। আর সেই কারণে অন্যান্য নানা ইস্যুকে হাতিয়ার করা হচ্ছে বলে দাবি রাহুল গান্ধীর। অন্যদিকে বিজেপির তরফে পালটা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি তোলা হচ্ছে। বিদেশের মাটিতে সোনিয়া পুত্রের দেওয়া ভাষণে ভারতের অপমান হয়েছে বলে দাবি বিজেপির। যদিও রাহুলের দাবি , তিনি ভারত বিরোধী
ছবি সৌ:পিটিআই












Click it and Unblock the Notifications