কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাবে তুমুল বিক্ষোভ সংসদে
যে আশঙ্কা করেছিলেন মুফতিরা। সেটাই সত্যি হল। সংসদদে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাব রাখলেন অমিত শাহ।
যে আশঙ্কা করেছিলেন মুফতিরা। সেটাই সত্যি হল। সংসদদে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাব রাখলেন অমিত শাহ। কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তিনি। মোদী সরকারের প্রস্তাবের প্রতিবাদে সংসদে তুমুল বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।

কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ সংসদে জানিয়েছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে সংবিধানের হত্যা করতে চাইছে বিরোধী। তার তীব্র বিরোধিতা জানায় কংগ্রেস এবং কোনওভাবেই মোদী সরকারের এই প্রস্তাবকে সমর্থন করবেন না তাঁরা।
এদিকে আশ্চর্যজনক ভাবে কেন্দ্রের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিএসপি।
Uproar in Rajya Sabha after resolution revoking Article 370 from J&K moved by Home Minister Amit Shah. pic.twitter.com/pR7UQ5QACu
— ANI (@ANI) August 5, 2019
মেহবুবা মুফতি টুইটে মোদী সরকারের এই প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, দেশের গণতন্ত্রের কালো দিন এটা। গত কয়েকদিন ধরেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এই নিয়ে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এই নিয়ে রাজ্যসভায় তুমুল হট্টোগোল শুরু করেছেন বিরোধীরা। এই নিয়ে বিজেপি সাংসদদের সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদদের তুমুল বিতণ্ডা শুরু হয়েছে।
এদিকে পরিস্থিতি বিবেচনা করে কাশ্মীরে আরও ৮০০০ বাহিনী পাঠানো হয়েছে। ১৪৪ ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে উপত্যকার একাধিক এলাকায়। এই বিল সংসদে পাস করতে পারলেই মোদী সরকারের আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।












Click it and Unblock the Notifications