মহারাষ্ট্রে কেশিয়ারির অপসারণ দেরিতে হলেও স্বাগত, রাজ্যপাল বদলিতে প্রতিক্রিয়া এমভিএ-র
রবিবার কেন্দ্রের তরফে ১২ রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হয়। সেই তালিকায় ছিল মহারাষ্ট্রও।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির শেষপর্যন্ত অপসারিত হলেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত দেরিতে হলেও স্বাগত জানালেন রাজ্যের বিরোঝী জোট মহাবিকাশ আগাড়ি। রাজ্যপাল বদলিতে প্রতিক্রিয়া দিয়ে এমভিএ-র পক্ষে আদিত্য ঠাকরে বলেন, দেরিতে হলেও কোশিয়ারির অপসারণকে স্বাগত জানাচ্ছি।

তিনি বলেন, "রাজ্যের ইতিহাসে, এমন অযোগ্য রাজ্যপাল আসেন আগে। এই রাজ্যপালের অপসারণ হয়ে রাজ্যের ভালো হয়ছে। এনসিপি প্রধান শারদ পাওয়ারও রাজ্যপালকে ভগৎ সিং কোশিয়ারির উদ্দেশে বলেছিলেন, তিনি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন।"
বিরোধী মহা বিকাশ আগাড়ি বা এমভিএ দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে অপসারণের দাবি করে আসছিলেন। রবিবার কেন্দ্রে তরফে ১২ রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করা হয়। সেই তালিকায় ছিল মহারাষ্ট্রও। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির স্থলাভিষিক্ত হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইস।
এমভিএ-র পক্ষে জানানো হয়। নতুন রাজ্যপাল নিয়োগকে স্বাগত জানাচ্ছি। তবে এই সিদ্ধান্ত বড্ড বেশি দেরিতে হল। এনসিপি, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা আশা প্রকাশ করেছে, রমেশ বাইস নিশ্চয়ই কোশিয়ারির মতো ভুল করবেন না। কোশিয়ারিকে অন্তত দু'মাস আগে তাঁর পদ থেকে অপসারণ করা উচিত ছিল।
গত মাসে ভগৎ সিং কোশিয়ারি একটি বিবৃতিতে বলেন, তিনি দায়িত্ব থেকে অব্যহতি চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানিয়েছিলেন, তাঁর বাকি জীবন পড়াশোনা, লেখার মাধ্যমে কাটাতে চান তিনি। সেইমতোই ভগৎ সিং কোশিয়ারিকে অব্যহতি দেওয়া হয় তাঁর দায়িত্ব থেকে।
মহারাষ্ট্রের ২২তম রাজ্যপাল হিসাবে ভগৎ সিং কোশিয়ারি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছেন। মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী এবং রাজ্যের অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্পর্কে তাঁর মন্তব্যের পাশাপাশি বারবার বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি। ক্ষমতাসীন বিজেপির প্রতি তিনি পক্ষপাত করে চলেন বলে অভিযোগ ছিল বিরোধীদের।
শারদ পাওয়ারের কন্যা বারামতির এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, আশা করছি ভগৎ সিং কোশিয়ারি রাজ্যে যে ভূমিকা পালন করেছেন, তা নতুন রাজ্যপালের দ্বারা পুনরাবৃত্তি হবে না। এনসিপি রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল বলেন, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি নিজেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, তার অর্থ হল বিজেপি কার্যত মহারাষ্ট্রের মহান ব্যক্তিত্বদের নামে তাঁর অপমানজনক মন্তব্যকে সমর্থন করেছে। উল্লেখ্য, কোশিয়ারি ক্রমাগত মহারাষ্ট্রকে অপমান করে গিয়েছেন। রাজ্য বা কেন্দ্রে বিজেপি নেতৃত্বের বিরাগভাজন হয়, এমন কোনও কাজ তিনি ভুলেও করেননি।












Click it and Unblock the Notifications