সংসদে ঝুলিয়ে দেওয়া হল ‘উই ওয়ান্ট জেপিসি’ ব্যানার! আদানি ইস্যুতে অভিনব বিক্ষোভ বিরোধীদের
'উই ওয়ান্ট জেপিসি'! আদানি ইস্যুতে সংসদ ভবনে অভিনব বিক্ষোভে শামিল হলেন বিরোধী সাংসদরা। সংসদ ভবনে ঝুলিয়ে দেওয়া বল বিশাল 'উই ওয়ান্ট জেপিসি' ব্যানার। বিরোধী সাংসদরা মঙ্গলবার সংসদের প্রথম তলায় বিক্ষোভ প্রদর্শন করে ব্যানার ঝুলিয়ে দেয় এবং জেপিসি তদন্তের দাবি জানায়।

এদিন সংসদ ভবনের প্রথম তলা থেকে 'উই ওয়ান্ট জেপিসি' ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়, যে ব্যানারে ছবি দেওয়া ছিল আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গৌতম আদানির। এদিনই আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীরা হট্টগোল শুরু করে সংসদে। মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয় দুপুর দুটো পর্যন্ত।
এদিন সংসদের কাজ শুরু হওয়ার পরই বিরোধীরা দল বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা দাবি করেন, অবিলম্বে জেপিসি তদন্ত করতে হবে আদানি ইস্যুতে। যতক্ষণ না এই দাবি সরকারপক্ষ মেনে নিচ্ছে আমাদের আন্দোলন চলবে। ক্রমই বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তাঁরা।
আদানি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধীরা। কংগ্রেস-সহ কোনো বিরোধীরাই ছেড়ে কথা বলতে রাজি নয়। কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল প্রতিবাদ অন্দোলনে শামিল না হলেও তারা পৃথকভাবে প্রতিবাদ করে যাচ্ছে। সম্প্রতি ইডির দফতরে গিয়ে বিরোধী ১৬ দল একযোগে নালিশ করেছে।
সংসদে এককা্ট্টা হয়ে সরব হওয়ার চেষ্টা করছেন বিরোধীরা সবাই। এর বাইরে বিজেপির বিরুদ্ধে বিআরএস ও আপও সংসদে সরব হয়েছে আদানি ইস্যুতে। কড়া অবস্থান নিয়েছে তৃণমূলও। আর কংগ্রেস, ডিএমকে, সিপিএম, সিপিআই এবং উদ্ধব ঠাকরের শিবসেনা-সহ ১৬টি বিরোধী দল একযোগো প্রতিবাদে শামিল।
গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি অফিসে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করে গিয়েছিলেন বিরোধীরা। এদিন বিরোধীরা সংসদ ভবনে বিশাল ব্যানার ঝুলিয়ে দিয়েছেন। সেখানে লেখা- উই ওয়ান্ট জেপিসি। আদানির বিরুদ্ধে ইডি অফিসের চিঠিতে এবং সংসদে দফায় দফায় কর্পোরেট জালিয়াতির অভিযোগ করা হয়েছে।
শুখু কর্পোরেট জালিয়াতিই নয়, এই শেয়ার কেলেঙ্কারিকে রাজনৈতিক দুর্নীতি বলেও বর্ণনা করা হয়েছে। এই দুর্নীতিতে স্টক-প্রাইস ম্যানিপুলেশন করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ, বিশেষ একটি কর্পোরেট গোষ্ঠীকে লাভবান করার জন্য পাবলিক রিসোর্সের অপব্যবহার করা হয়েছে। আর তা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
আদানির শেয়ার কেলেঙ্কারি ২০২৪-এর আগে বিরোধীদের কাছে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ফলে এই হাতিয়ারকে শান দিতে বদ্ধপরিকর কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেস-সহ ১৬টি বিরোধী দল এক মঞ্চে এসে প্রতিবাদ গড়ে তুলছে। অভিযোগ, শুধু আমাদের আর্থনীতি সঙ্কটে পড়েছে তা নয়, আমাদের গণতন্ত্র বিপন্ন হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications