Opposition Meeting In Patna: এক পরিবার হয়ে সবাই মিলে লড়ব! লালু-নীতীশের সঙ্গে বৈঠকের পরেই বার্তা মমতার
Opposition Meeting In Patna: একটা পরিবার হয়ে একসঙ্গে সবাই মিলে লড়ব! লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠকের পরেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আগামীকাল শুক্রবার বিরোধী দলগুলির মেগা বৈঠক। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
ফলে আগামীকাল এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা ( Opposition Meeting In Patna) দেশের। ইতিমধ্যে পাটনা পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পৌঁছেই বর্ষীয়ান রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন তিনি। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

লালুপ্রসাদ যাদব ছাড়াও এই বৈঠকে ছিলেন তেজস্বী এবং রাবড়ী দেবীও। দীর্ঘক্ষণ এই বৈঠক চলে বলে জানা গিয়েছে। তবে কি নিয়ে হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে বিরোধী জোট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে আগামী লোকসভা নির্বাচনে ( Opposition Meeting In Patna) বিরোধীদের রণকৌশল কি হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, আমি লালুজিকে খুবই সম্মান করি। বর্ষীয়ান নেতা তিনি। তবে রাবড়ী দেবী, লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করে আমি খুবই খুশি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, লালু প্রসাদ যাদব এখনও অনেক ফিট! এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন বলেও মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো।
তবে বিরোধী দলগুলির সঙ্গে প্রসঙ্গে তিনি ( West Bengal CM) বলেন, একটা পরিবার হয়ে একসঙ্গে সবাই মিলে লড়ব! অন্যদিকে আজ বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে শুক্রবারের বৈঠক ঘিরে যখন জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে।

তখন এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন মায়াবতী। জানা গিয়েছে, বিরোধী দলের এই বৈঠকে যাচ্ছেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইটও করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি)- সুপ্রিমো। তাঁর কথায়, ওখানে শুধু হাত মেলানো হবে। হৃদয় মিলবে না। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মায়াবতী।
তবে শুক্রবারের বৈঠকে কংগ্রেসের ( Opposition Meeting In Patna) তরফে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খার্গে উপস্থিত থাকবেন। পাশাপাশাশি আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দলের প্রধানরাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications