Opposition Meeting: কংগ্রেস প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়! বিরোধী বৈঠকে স্পষ্ট করলেন খাড়গে

রাহুল গান্ধী আগেই বলেছিলেন, বিরোধী জোটের বৈঠকে তা স্পষ্ট করে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর স্পষ্ট কথা, কংগ্রেস প্রধানমন্ত্রী পদে আদৌ আগ্রহী নয়। কংগ্রেস প্রধানমন্ত্রী পদ বা ক্ষমতা কিছুই চায় না, শুধু চায় দেশের সুরক্ষা।

মঙ্গলবার কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছিলেন। সামনের বছর অর্থাৎ ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে সম্মিলিত জোটের বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক হল। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা বৈঠকে আলোচনা হল ঐক্য গঠন ও বিজেপি বিরোধী ঐক্যের পথ চলা নিয়ে।

Opposition Meeting

এদিন যে সমস্ত প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হল বিরোধী জোটের বৈঠকে, তার মধ্যে অতিশয় উল্লেখযোগ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিশেষ বার্তা। তিনি বলেছেন, তাঁর দল ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়। আমরা দেশ রক্ষায়, গণতন্ত্র ও সংবিধানের রক্ষায় বিশ্বাসী।

বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন, কেন্দ্রের শাসকদলের সভাপতি ও সেই দলের নেতারা পুরানো মিত্রদের সঙ্গে তাল মেলাতে রাজ্য থেকে রাজ্যে দৌড়াচ্ছেন। আর আমরা ২৬টি দল ১১টি রাজ্যে ক্ষমতায় আছি। মনে রাখবেন, বিজেপি নিজে থেকে ৩০৩টি আসন পায়নি। মিত্রদের ভোট নিয়ে জেতার পর তাঁদের ছুড়ে ফেলে দিয়েছে।

এর আগে কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রাহুল গান্ধী বিরোধী জোটের মুখ হতে চান না। পাটনায় জোট বৈঠকের পর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, কে হবেন জোটের মুখ, কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী? তার উত্তরে শরদ পাওয়ার জানিয়েছিলেন, প্রধান পদপ্রার্থী নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে।

বেঙ্গালুরুর বৈঠকে কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হল তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও ক্ষমতায় জন্য লালায়িত নয়। পাটনায় প্রথম বৈঠকের শেষেই কংগ্রেস কার্যত স্পষ্ট করে দিয়েছিল রাহল গান্ধী জোটের মুখ হতে চান না। তিনি চান অন্য যে কেউ জোটের মুখ হন। তার আগেও রাহুল নিজে স্পষ্ট করেছিলেন, অন্তত ১৫০ থেকে ২০০ আসন না পেলে কংগ্রেস প্রধানমন্ত্রীর দাবিদার হবে না।

তবে কংগ্রেস যে অন্যদলের আগ্রাসন মেনে নেবে না বিরোধী জোটে, তা পরিষ্কার। জোটের রাশ তাদের হাতে থাকবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা স্থির করা হবে, নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে। সেখানে যিনি সর্বজন সমর্থিত মুখ হবেন, তাঁকে মেনে নিতে কংগ্রেসের কোনো আপত্তি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+